কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন কারণে চর্চার মধ্যে রয়েছে। এই বছর মিনি নিলামে দুরন্ত ফর্মে থেকে একের পর এক তারকা ক্রিকেটারদের দলে তুলে নিয়েছে নাইট কর্মকর্তারা। তবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে বিতর্কের মুখে পড়ে শাহরুখ খানের (Sharukh Khan) দল। শেষ পর্যন্ত চাপের মুখে দাঁড়িয়ে নাইট বাহিনী এই তারকা পেসারকে ছেড়ে দিয়েছে। এবার তার জায়গায় কে আসবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যের সামনে এসেছে। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা এই তারকাকে দলে নিয়ে এল নাইট বাহিনী।
Read More: “ওর টেকনিক ভুল…”, সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ কাইফ, দাবি করলেন নতুন অধিনায়কের !!
মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক-

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অস্থায়ী অন্তর্বর্তী সরকার তৈরি হয়। এই সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। প্রতিবেশী দেশে ক্রমবর্ধমান হিন্দুদের ওপর অত্যাচার এবং ভারত বিদ্বেষী মনোভাব একেবারেই ভালো চোখে নেয়নি ক্রিকেট ভক্তরাও। ফলে মোস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স দলে নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। এই বাংলাদেশি পেসারের দাম উঠেছিল ৯ কোটি ২০ লক্ষ টাকা।
কিন্তু প্রবল বিতর্কের মুখে শেষ পর্যন্ত ক্রিকেট ভক্তদের দাবিকে মানতে বাধ্য হয় বিসিসিআই (BCCI)। কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য। এই নির্দেশ মেনে বাদ দেয় নাইট বাহিনী। এর প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটেও পরবর্তী সময় পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) স্পষ্ট জানিয়ে দেয় যে তারা বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাবে না। আইসিসির সঙ্গে আলোচনায় সমাধান সূত্র না মেলায় শেষ পর্যন্ত লিটন দাসরা (Litton Das) বিশ্বকাপে অংশগ্রহণ করেননি।
দলে আসছেন জিম্বাবুয়ের তারকা-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিল জিম্বাবুয়ে। প্রাথমিক গ্রুপ পর্বেই তারা অস্ট্রেলিয়ার মতো দলকে ২৩ রানে পরাজিত করে। এই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani) ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে শিকার করেন ২ টি উইকেট। ভারতের বিপক্ষেও সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো তারকাকে আউট করে ধাক্কা দিয়েছিলেন। টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৩ টি উইকেট সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন এই তারকা।
সেই সময় মহম্মদ কাইফ (Mohammed Kaif) এই তারকাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “আইপিএলের (IPL 2026) নিলাম যদি বিশ্বকাপের পর অনুষ্ঠিত হয় তাহলে এই টুর্নামেন্টের চুক্তিতে ২০ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন মুজারাবানি।” এবার এই তারকা পেসারকে কলকাতার নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নিয়ে এল। সোশ্যাল মিডিয়া পোস্ট করে খবরটি নিশ্চিত করেছে কলকাতা। নাইট জার্সিতে আসন্ন টুর্নামেন্টে জ্বলে উঠতে চলেছেন এই তারকা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।