হর্ষিত রানার বিকল্প পেল KKR, চলতি বিশ্বকাপের এই বিস্ফোরক তারকা এবার মাতবেন IPL !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) শুরু হ‌‌ওয়ার আগে থেকেই ভারতীয় দলে একাধিক চোট সমস্যা চিন্তার মধ্যে রেখেছিল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana)। এই তারকা পেসার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের‌ও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আসন্ন আইপিএলেও (IPL 2026) নাইট বাহিনীদের হয়ে মাঠে নামতে পারবেন না বলেই খবর সামনে এসেছে। যার ফলে অনেকটাই চিন্তার মধ্যে রয়েছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। এর মধ্যেই কর্মকর্তারা এবার হর্ষিতের পরিবর্ত ক্রিকেটার খুঁজে বার করলেন। আসন্ন আইপিএলে বল হাতে তান্ডব চালাবেন এই নতুন নায়ক‌।‌

Read More: IPL থেকে ছিটকে গেল মাতিশা পাথিরানা, দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করলো KKR !!

ছিটকে গেলেন হর্ষিত রানা-

বিশ্বকাপ
Harshit Rana | Image: Twitter

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছাত্র ছায়ায় নিজেকে মেলে ধরেছেন হর্ষিত রানা। আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি বর্তমানে নিজেরা আলাদা পরিচয় তৈরি করেছেন। বোলিংয়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও আজকাল তাকে জ্বলে উঠতে দেখা যায়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোট পেয়ে ছিটকে যান এই তারকা। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বাঁ পায়ের হাঁটুতে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন।

এক ওভার বল করার পর আর ম্যাচে ফিরে আসেননি। চোট এতটাই গুরুতর যে পরবর্তীকালে চিকিৎসকদের পরামর্শে সার্জারি পর্যন্ত করতে হয়। বর্তমানে ধীরে ধীরে তিনি নিজেকে সুস্থ করে তুলছেন। তবে সম্পূর্ণ ফিট হয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে কবে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। সূত্র অনুযায়ী সম্পূর্ণ আইপিএল থেকেই তিনি ছিটকে গেছেন।

নাইট শিবিরে এই তারকা-

হর্ষিত রানার বিকল্প পেল KKR, চলতি বিশ্বকাপের এই বিস্ফোরক তারকা এবার মাতবেন IPL !! 2
Blessings Muzarabani | Image: Getty Images

এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই একজন বিকল্প পেসারের খোঁজ পেয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে শিকার করেন ২ টি উইকেট। ৩ ম্যাচে ৯ উইকেট সংগ্রহ করে বর্তমানে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী এই তারকা।

ফলে তাকে নিয়ে চমক দিতে চলেছে নাইট শিবির বলে খবর সামনে এসেছে। এই বিষয়ে মহম্মদ কাইফ (Mohammed Kaif) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “যদি বিশ্বকাপের পর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয় তাহলে আইপিএল চুক্তিতে ২০ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন মুজারাবানি।” উল্লেখ্য এই জিম্বাবুয়ের তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ৮৬ টি টি টোয়েন্টি ম্যাচে মোট ১০২ উইকেট সংগ্রহ করেছেন।‌

Read Also: “বাধ্য হয়ে ব্লক করেছি…”, এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য পুনম পান্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *