এই বছর আইপিএলে (IPL 2026) প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ব্যাট হাতে লড়াই চালালেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই দলের একাধিক চোট সমস্যা কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছিল। একাধিক তরুণ ক্রিকেটারকে সামনে রেখে একাদশ সাজানো হয়। তবে বোলিং আক্রমণ একেবারেই প্রভাব ফেলতে পারেনি। এই বছর টুর্নামেন্টে দলের হয়ে জ্বলে উঠবেন বলে নেওয়া হলেও শেষ পর্যন্ত নাইটদের ভুল প্রমাণিত করলেন এই তারকা।
Read More: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!

গত বছর কলকাতা নাইট রাইডার্স দলে (KKR) একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল। অধিনায়ক হিসাবে আজিঙ্কা রাহানের ওপর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু নেতৃত্বে দায়িত্বে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। দল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে চাপের মুখে পড়ে যায়। প্লে অফেই পৌঁছাতে পারেনি তারা। তবে এই বছর মিনি নিলামে একাধিক দেশি-বিদেশি তারকাকে দলে নিয়ে চমক দিয়েছে নাইট বাহিনী। কিন্তু ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের সম্মুখীন হয়েছে তারা।
এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে রাহানে ৪০ বলে ৬৭ রান সংগ্রহ করেন। অঙ্গকৃষের (Angkrish Raghuvanshi) ব্যাট থেকে আসে ২৯ বলে ৫১ রান। ফলে ২২০ রান তুলে নিয়ে চাপ সৃষ্টি করেছিল নাইটরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা (Rohit Sharma) সহ র্যায়ান রিকেলটন (Ryan Rickelton) রীতিমতো জ্বলে ওঠেন। ৩৮ বলে ৭৮ রান করেন রোহিত। রিকেলটনের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৮১ রান। এই রানের ওপর ভর করে ৫ বারের চাম্পিয়নরা ৬ উইকেটে সহজে জয় ছিনিয়ে নেয়।
ব্লেসিং মুজারাবানিকে নিয়ে বিতর্ক-

কলকাতা নাইট রাইডার্স এই বছর মিনি নিলামে ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) ২৫.২০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। এখনও পর্যন্ত এটাই কোনো বিদেশি ক্রিকেটারের এই টুর্নামেন্টে সর্বোচ্চ দাম। এছাড়াও এই নিলামে মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো তারকা পেসারকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে চোটের কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana)। এর সঙ্গেই বিতর্কের মধ্যে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দিতে বাধ্য হয়।
এই বাংলাদেশি তারকার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ব্লেসিং মুজারাবানিকে (Blessings Muzarabani)। এই তারকার পিছনে ৯.২০ কোটি টাকা খরচ করেছে দল। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। জিম্বাবুয়ের হয়ে ৬ ম্যাচে ১৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন। ফলে নাইট কর্মকর্তারা মনে করেছিলেন এই তারকে দলে নিয়ে চমক দেবেন তারা। তবে প্রথম ম্যাচেই তিনি ব্যর্থ হন। মুম্বাইয়ের বিপক্ষে ৪ ম্যাচ খরচ করেন মোট ৩৩ রান। বোলিং ইকোনমি রেট ছিল ১১.৩। একটিও উইকেট সংগ্রহ করতে সক্ষম হননি।