'দালাল' বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !! 1

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) উন্মাদনায় মেতে রয়েছে ক্রিকেট ভক্তরা। আজ ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা (New Zealand vs South Africa Match) হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। এই মাঠেই সুপার ৮’এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিপক্ষে মাঠে নেমেছিল।

প্রতিটি ম্যাচকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নিজে সামনে থেকে দাঁড়িয়ে থেকে সুষ্ঠুভাবে আয়োজন করছেন। অবসর নেওয়ার পর তিনি বিভিন্নভাবে বর্তমানে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন। এর মধ্যেই এবার পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় বিজেপি নেতা মহারাজকে‌ কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন।

Read More: টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় দায়িত্ব পেলেন জাহির খান, ঘোষণা করে চমকে দিল BCCI !!

সৌরভকে কুরুচিপূর্ণ মন্তব্য-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক। ‌তার তত্ত্বাবধানে ভারতীয় দল নতুন রূপে আত্মপ্রকাশ করেছিল। ফলে তিনি বাংলার অন্যতম মুখ হিসাবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তবে কখনওই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হননি।‌ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বাণিজ্য সম্মেলন সহ ফ্লিম ফেস্টিভালে কয়েকবার তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।

এর মধ্যেই এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ সজল ঘোষ (Sajal Ghosh) সৌরভ গাঙ্গুলীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন। তিনি বলেন, “সৌরভ গাঙ্গুলী একজন দালাল।” এর আগে সজল ঘোষ এক সাক্ষাৎকারে আক্রমণ করে বলেছিলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাঙালি আবেগকে মমতা ব্যানার্জি রাজনীতিতে কাজে লাগাতে চাইছেন।” এই মন্তব্য নিয়েও সেই সময় বিতর্ক তৈরি হয়।

ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলী-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট রয়েছে। তার আগে রাজনীতির আঙ্গন বিভিন্ন কারণে উত্তপ্ত হতে শুরু করেছে। সজল ঘোষের মন্তব্যের উত্তর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি সৌরভ গাঙ্গুলী দালালই হবেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ২০২১ সালে তার বাড়িতে নৈশভোজ কেন করতে গিয়েছিলেন?” ফলে পুরো বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপি রীতিমতো অস্বস্তির পরিস্থিতির মধ্যেই পড়েছে।

এরমধ্যেই সূত্র অনুযায়ী রীতিমতো ক্ষোভ প্রকাশ করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদির দরবারে চিঠি পাঠিয়েছেন সৌরভ গাঙ্গুলী বলে খবর সামনে এসেছে। জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদকে এইভাবে অপমান করা যায় কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন চিঠিতে। অন্যদিকে এবার স্টার জলসায় বিগ বস’এর পরিচালনায় নতুন রূপে আসতে চলেছেন বাংলার দাদা। বিতর্কের মধ্যেই তিনি শুটিং শুরু করেছেন এই রিয়েলিটি শো’এর বলে খবর সামনে এসেছে।

Read Also: “ভালো না লাগলে ওই দেশে চলে যাও..”, নাম না করে রোহিতের স্ত্রীকে কটাক্ষ করলেন চাহাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *