বিশ্বকাপ মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর মাঝে মাঝে বিতর্ক। এবার সেই বিতর্কের কেন্দ্রে শ্রীলঙ্কার ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষ। ভানুকা রাজাপক্ষের একটি মন্তব্য এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে তাঁর বক্তব্য অনেকের কাছে অভিযোগের মতো শোনালেও, রাজাপক্ষের দাবি—তিনি আসলে প্রশংসাই করেছিলেন। এক সাক্ষাৎকারে রাজাপক্ষ বলেন, ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নাকি অন্যদের তুলনায় অনেক উন্নত মানের। তাঁর ভাষায়, “ওদের ব্যাটে যেন রবার লাগানো আছে।” – যা থেকে অনেকেই ধরে নেন, তিনি বেআইনি সুবিধার ইঙ্গিত দিচ্ছেন। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই মন্তব্য। কিছু সমর্থক সরাসরি অভিযোগ তোলেন যে ভারত আইসিসির নিয়ম ভেঙে বিশেষ ব্যাট ব্যবহার করছে।
রাজাপক্ষের মন্তব্যে বিশ্বকাপে নতুন বিতর্ক

তবে বাস্তব চিত্র ভিন্ন। আইসিসি ব্যাটের দৈর্ঘ্য, প্রস্থ ও প্রান্তের পুরুত্ব নিয়ে কঠোর নির্দেশিকা দিয়েছে। ম্যাচের আগে আম্পায়াররা ব্যাট পরীক্ষা করেন। ফলে নিয়ম ভেঙে ব্যাট ব্যবহার করা প্রায় অসম্ভব। ভারতীয় সমর্থকেরা তাই রাজাপক্ষের বক্তব্যকে ‘অতিরঞ্জিত’ বলেই দাবি করেন। রাজাপক্ষ পরে জানান, তিনি কোনও অভিযোগ করেননি। তাঁর বক্তব্য ছিল ভারতীয় ক্রিকেটের উন্নত প্রযুক্তি ও ব্যাট নির্মাণ ব্যবস্থার প্রশংসা। ভারত বিশ্বের অন্যতম বড় ব্যাট উৎপাদক দেশ। কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলের উইলো কাঠ আন্তর্জাতিক মানের। উন্নত কারিগরি ও গবেষণার ফলে ব্যাটের মান ক্রমাগত বাড়ছে।
Read More: IND vs NAM: বরুণ-অক্ষরের স্পিনে গুঁড়িয়ে গেল নামিবিয়া, ৯৩ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার !!
সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি স্পষ্ট করেন, ভারতীয় ক্রিকেটকে তিনি সম্মান করেন এবং কাউকে অসম্মান করার উদ্দেশ্য তাঁর ছিল না। ক্রিকেটে প্রযুক্তির উন্নতি নতুন নয়। আধুনিক ব্যাট আগের তুলনায় বেশি শক্তিশালী ও ব্যালান্সড, ফলে শটের গতি ও দূরত্ব বেড়েছে। তবে এর সবটাই নিয়মের মধ্যেই। ব্যাটের মান উন্নত হওয়া মানেই তা বেআইনি—এমনটা নয়। রাজাপক্ষের একটি মন্তব্য বিশ্বকাপের উত্তেজনার মাঝে নতুন মাত্রা যোগ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা বোর্ড বা আইসিসি কিছু বলেনি।
বিতর্ক এড়াতে বড় খোলাসা ভানুকা রাজাপক্ষের

বিতর্ক এতটা বাড়াবাড়ি জায়গায় চলে যাওয়ায় ফের মুখ খুলেছেন রাজাপক্ষে। তিনি জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি কোনও অভিযোগ করেননি। রাজাপক্ষে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এখানে সবার সামনে একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমার দেওয়া এক সাক্ষাৎকারকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তার ফলে বিতর্ক আরও বাড়ছে। তাই এই পোস্ট করতে হচ্ছে।’ রাজাপক্ষে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়েই ব্যাট নিয়ে মন্তব্য করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার ক্রিকেটার বলেন, “আমি ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের প্রশংসা করেই কথাটা বলেছি। ওদের ক্রিকেটীয় পরিকাঠামো কতটা ভালো সেটাই বলেছিলাম। ওদের ব্যাট তৈরির কারখানাগুলো বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। সেই ব্যাটের সেরা ব্যবহার ওরা করে। সম্পূর্ণ সম্মান সহকারে আমি বয়ানটি করেছিলাম।আমি কাউকে অসম্মান করতে চাইনি। ভারতীয় ক্রিকেটকে আমি সম্মান করি।’’