আগামীকাল থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টির অন্যতম মহাযুদ্ধ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026)। এই টুর্নামেন্টকে ঘিরে উৎসবের মেজাজে মেতে উঠেছে আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। ভারতীয় দল প্রস্তুতি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে রীতিমতো জ্বলে উঠেছিল। ব্যাট হাতে ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে অভিষেক শর্মা (Abhishek Sharma) আত্মবিশ্বাস দিচ্ছেন। এর সঙ্গেই একাদশে ফিরেছেন তিলক বর্মা (Tilak Varma)। আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচ ব্লু ব্রিগেডরা মার্কিন যুক্তরাষ্ট্রের (IND vs USA Match) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের আগে এবার তারকা পেসারের গুরুতর চোট পাওয়ার খবর সামনে এসেছে।
Read More: “বোমা দিয়ে উড়িয়ে…” টি-20 বিশ্বকাপ বিতর্কে ‘সন্ত্রাসী’ যোগ, ICC-BCCI’এর বিরুদ্ধে পাকিস্তানি ইউটিউবারের সরাসরি হুমকি !!
চোট পেলেন তারকা পেসার-

তারকা ক্রিকেটারদের চোট সমস্যা দলকে সবসময় চিন্তার মধ্যে রাখে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অক্ষর প্যাটেল (Axar Patel), তিলক বর্মার চোট ভারতীয় দলকে রীতিমতো চাপের মধ্যে রেখেছিল। তবে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে চোট সারিয়ে আবারও তারা কামব্যাক করেছেন। এর মধ্যেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকসের (Ben Stokes) গুরুতর চোট পাওয়ার খবর সামনে এসেছে। এই বিষয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান।
নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তার চোখের নিচে কালশিটে পড়ে গেছে। এছাড়াও নাক ভেঙেছেন স্টোকস। অনুশীলনে ফিল্ডিং করার সময় এরকম পরিস্থিতি তৈরি হয়। তবে বিপদের মুখে দাঁড়িয়েও বিষয়টি মজার ছলেই নিচ্ছেন তিনি। ছবির নিচে ক্যাপশনে লিখেছেন, “অনুশীলন করতে গিয়ে এই হাল হয়েছে। আমাকে নয় বরং আপনাদের বলটাকে দেখা উচিত ছিল।” অর্থাৎ এই ইংলিশ তারকা বোঝাতে চেয়েছেন তার থেকেও বোলটার অবস্থা আরও খারাপ হয়েছে।
দেখুন সেই ছবি-

বিশ্বকাপে ইংল্যান্ড-

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড এখনও পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন হয়েছে। শেষবার ২০২২ সালে জস বাটলারের (Josh Butter) নেতৃত্বে ট্রফি ঘরে তোলে ইংলিশ বাহিনী। ২০২৪ সালের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ছিল তারা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৬৮ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আসন্ন ২০ ওভারের মহাযুদ্ধে ইংল্যান্ড গ্ৰুপ ‘সি’-তে রয়েছে।
এই গ্ৰুপে রয়েছে ইতালি, নেপাল, স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল। হ্যারি ব্রুকের (Harry Brook) নেতৃত্বে অন্যতম শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে চলেছে ইংলিশ বাহিনী। তবে বেন স্টোকসের চোট সমস্যা বিশ্বকাপের দলে প্রভাব ফেলবে না। কারণ তিনি এই দলের অংশ নন। বর্তমানে এই তারকা শুধুমাত্র টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে থাকেন।