আর মাত্র বাকি রয়েছে কয়েক ঘন্টার সময়, তারপরেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। এই লিগে খেলার জন্য খেলোয়াড়রা অধীর আগ্রহে থাকেন। তবে, গুটি কয়েক খেলোয়াড়দের দেখতে পাওয়া যায় আইপিএলে মঞ্চ মাতাতে। এমনকি বিদেশী লীগ বা আন্তর্জাতিক ম্যাচ ছেড়ে খেলোয়াড়রা আইপিএলে অংশ নিতে আসে। আবার কয়েক জন বিদেশী খেলোয়াড়রা রয়েছেন যারা কিনা আইপিএলকেই উপেক্ষা করেছেন। ক্রিকেট কেরিয়ারের মোড়ে দাঁড়িয়ে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয় খেলোয়াড়দের। ঠিক সেই রকমই একটি সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। আইপিএল ২০২৬ থেকে সরে দাঁড়িয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, তাঁর কাছে দেশের জার্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইংল্যান্ড কেরিয়ার বাঁচাতে আইপিএল ছাড়লেন বেন ডাকেট

আইপিএল বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। এখানে খেলার সুযোগ পাওয়া মানেই বিশাল সম্মান, অভিজ্ঞতা এবং আর্থিক সাফল্য। সেই জায়গা থেকে সরে দাঁড়ানো সহজ সিদ্ধান্ত নয়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, “আমি আইপিএল থেকে সরে দাঁড়ানোর অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি… অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিলাম।” এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে চিন্তা।
Read More; চোট হ্যাজেলউডের-ধারাবাহিক নন ভেঙ্কটেশ, জানুন RCB’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!
ইংল্যান্ড দলে জায়গা ধরে রাখতে গেলে নিয়মিত পারফরম্যান্স জরুরি। ডাকেটের কথায়, “আমি আমার যতটা সম্ভব সবটা ইংল্যান্ড ক্রিকেটকে দিতে চাই।” এটি শুধু একটি আবেগঘন মন্তব্য নয়, বরং তাঁর কেরিয়ার দর্শনের প্রতিফলন। আইপিএলের মতো টুর্নামেন্টে খেললে প্রায় দুই মাস টানা ক্রিকেট খেলতে হয়। এতে শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক চাপও বাড়ে। অনেক সময় আন্তর্জাতিক সিরিজে তার প্রভাব পড়ে।
আইপিএল ২০২৬ -এর আগে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসে

তবে আইপিএলের নিয়ম অনুযায়ী, তিনি শাস্তির মুখেও পড়তে পারেন। যদি তাঁর কারণ গ্রহণযোগ্য না হয়, তাহলে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। কারণ এই ঘটনা নতুন নয়। অতীতেও বহু বিদেশি খেলোয়াড় শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তাই আইপিএল কর্তৃপক্ষ আগেই নিয়ম কঠোর করেছে। এই প্রসঙ্গে ডাকেট নিজেই ক্ষমা চেয়ে বলেছেন, “আমার এই সিদ্ধান্তের জন্য যদি কোনও সমস্যা হয়, তার জন্য আমি ক্ষমা চাইছি।“
তবে এই সিদ্ধান্তে দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনায় বড় ফাঁক তৈরি হয়েছে। ওপেনিং ব্যাটিং কম্বিনেশন নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, এবারের মরশুমে ডাকেট বড় ভূমিকা নেবেন। তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইল দলকে শক্তিশালী করবে বলেই আশা ছিল। রাহুলের সঙ্গে তার ওপেনিং জুটি নতুন মাত্রা নিতে পারতো। আইপিএল না খেলার জন্য তাকে তিন বছরের জন্য ব্যান করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।