আইপিএলে (IPL 2026) এই বছর শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই তাদের চোট সমস্যা চিন্তার মধ্যে রেখেছিল। অন্যদিকে ধারাবাহিকভাবে ব্যর্থতার মধ্যে গতকাল ইডেন গার্ডেন্সে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। তবে এর মধ্যেই ফিন অ্যালেনের (Finn Allen) বিতর্কিত আউট চর্চার মধ্যে উঠে এসেছে। এর ফলে আম্পায়ারদের ব্যান করার বিষয়ে আলোচনা শুরু করেছে বিসিসিআই (BCCI)।
Read More: শাহরুখের মূল মন্ত্রে জিতবে KKR, শুরু ভালো না করেও করবে কিস্তিমাত !!
ফিন অ্যালেনের আউট চর্চায়-

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে লখনউ সুপার জায়ান্টস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথম ইনিংসে নাইটদের হয়ে ওপেনিং করতে আসেন আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। দুজনে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবেন বলে ভক্তরা আশা করেছিলেন। দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের (Prince Yadav) করা বলে পরপর দুরন্ত ২ টি চার হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন ফিন অ্যালেন।
এই ওভারের চতুর্থ বলে ওভার বাউন্ডারি মারার জন্য থার্ডম্যানের দিকে বল উড়িয়ে দিয়েছিলেন তিনি। বাউন্ডারি লাইনের গা ঘেঁষে ক্যাচ ধরেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। আম্পায়ার ক্যাচটি আদৌ সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য থার্ড আম্পায়ারের কাছে যান। কিন্তু একটি অ্যাঙ্গেল থেকে দেখেই আউট ঘোষণা করেন তিনি। কিন্তু সেই ক্যামেরার অ্যাঙ্গেলে বাউন্ডারি লাইনে দিগ্বেশের পা ঠেকেছে কিনা ভালো করে দেখা যাচ্ছিল না।
দেখুন সেই ভিডিওটি-
https://twitter.com/i/status/2042255235289354395
BCCI নিতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত-

এই বছর আইপিএলে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। গতকাল কলকাতা বনাম লখনউয়ের ম্যাচে পরবর্তী সময়ে প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায় দিগ্বেশ রাঠির পা বাউন্ডারি লাইনে ঠেকেছিল। এই বিষয়ে ধারাভাষ্যকার মহম্মদ কাইফ (Mohammad Kaif) বলেন, “দিগ্বেশ রাঠির পা পরিষ্কারভাবে বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে। আমি বুঝতে পারছি না কেন আম্পায়ার ভালোভাবে দেখলেন না।” অন্যদিকে কলকাতার মেন্টর ডোয়াইন ব্রাভোও (Dwain Bravo) এই বিষয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা এখানে স্পষ্ট দেখেছি যে আউট ছিল না। ড্রেসিংরুমে গিয়ে আমরা বিষয়টি আর একবার ভালো করে দেখব। অবশ্যই আম্পায়ারের উচিত ছিল সময় নিয়ে বিষয়টি দেখা এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া।” ফলে সূত্র অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স এই বিষয়ে বিসিসিআইয়ের কাছে অভিযোগ জানাতে চলেছে।
তার পরিপ্রেক্ষিতে অভিযোগ সত্য হলে ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারি সহ আম্পায়ারদের ব্যান করতে পারে। উল্লেখ্য কলকাতা বনাম লখনউ ম্যাচের আম্পায়ার ছিলেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও অক্ষয় তোত্রে। তৃতীয় আম্পায়ার ছিলেন কেএন অনন্ত পদ্মনাভন এবং ম্যাচ রেফারি ছিলেন প্রকাশ ভট্ট।