ক্রিকেট মাঠে যখন তরুণ প্রতিভার উত্থান ঘটে, তখন সেটাই হয়ে ওঠে মূল আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক যেমন হয়েছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ক্ষেত্রে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২০০-র বেশি রান তাড়া করে মৌসুমে চতুর্থ টানা জয় ছিনিয়ে নিলো রাজস্থান রয়্যালস। কিন্তু রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে সেই আনন্দ যেন মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে গেল।শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ম্যাচ জেতালেও এখন তারা বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবে, এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ ছিল তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর ব্যাটিং।
মাত্র ২৬ বলে ৭৮ রানের ইনিংস শুধু ম্যাচের গতিপথই বদলায়নি, বরং তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের মতন তাবড় বোলারদের বিরুদ্ধে তার নির্ভীক ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই অন্য একটি ঘটনা সমস্ত আলো কেড়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাজস্থানের এক সাপোর্ট স্টাফ ডাগআউটের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছেন। বিষয়টি প্রথমে সাধারণ মনে হলেও পরে যখন দেখা যায়, তার পাশেই দাঁড়িয়ে থাকা বৈভব সূর্যবংশীর নজরও সেই ফোনের স্ক্রিনে, তখনই শুরু হয় বিতর্ক।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মোবাইল বিতর্কে প্রশ্নের ঝড়

আইপিএলের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর পেছনে রয়েছে একটি বড় কারণ – আসলে, ম্যাচ ফিক্সিং ও অবৈধ যোগাযোগ বন্ধ রাখার জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে। শুধুমাত্র দলের ম্যানেজার বা নির্দিষ্ট কিছু অফিসিয়াল ব্যক্তিই বিশেষ অনুমতিতে মোবাইল ব্যবহার করতে পারেন। এই পরিস্থিতিতে রাজস্থানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে হালকা ভাবে নেওয়া সম্ভব নয়। যদিও এখনও পর্যন্ত কোনও প্রমাণ সামনে আসেনি, তবে তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে, ডাগআউটে রোমি ভিন্দারের ফোন ব্যবহার নিয়মবিরুদ্ধ ছিল এবং এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ভুলটি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত, তা স্পষ্ট না হলেও, নিয়ম অনুযায়ী এটিকে গুরুতর বলে গণ্য করা হচ্ছে। বিসিসিআই-এর একটি সূত্র সংবাদ সংস্থা জানিয়েছে, কোনো খেলোয়াড় এবং পিএমওএ প্রোটোকল লঙ্ঘন করেছেন, কারণ ম্যাচের সময় ডাগ আউটে মোবাইল ফোন নিষিদ্ধ। এটি অনিচ্ছাকৃত হতে পারে, কিন্তু এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া আবশ্যক কারণ হতে পারে নিয়ম লঙ্ঘন করার। তাকে সতর্ক করা হবে নাকি এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে, তা ম্যাচ রেফারি এবং এসিইউ (দুর্নীতি দমন ইউনিট)-এর প্রতিবেদনের ওপর নির্ভর করবে। তার ভিত্তিতেই আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে। আইপিএলের PMAO প্রোটোকল অনুযায়ী, ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কেবলমাত্র টিম ম্যানেজাররা শুধুমাত্র ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারবেন। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় এবং স্টাফদের তাদের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস জমা দিতে হয়।