hujjiijভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয় করে দৃষ্টান্ত তৈরি করতে চাইছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এই টুর্নামেন্টের প্রস্তুতি তারা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। এরপর হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) বৃহস্পতিবার নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে মাঠে নামবে। রবিবার রয়েছে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ। বিতর্ক ভুলে এই ম্যাচে জ্বলে উঠতে প্রস্তুত অভিষেক শর্মারা (Abhishek Sharma)। তবে তার আগে বিসিআইসির (BCCI) কড়া নির্দেশ সামনে এল। জানি ক্রিকেট মহিলা চর্চা শুরু হয়েছে।
Read Also: ছিটকে গেলেন অভিষেক শর্মা, নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগেই বিপর্যয় ভারতীয় দলে !!
BCCI’এর কড়া নির্দেশ-

গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিপক্ষে ৩ বারের মুখোমুখিতে ভারতীয় দল ৩ বারেই জয় পেয়েছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে আবারও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। এই ম্যাচেও জয় তুলে নেওয়ার জন্য কৌশল সাজাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর মধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে কড়া নির্দেশ সামনে এল। সূত্র অনুযায়ী বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে স্পষ্ট বার্তা এসেছে যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার একই হোটেলে থাকতে পারবে না।।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি জানিয়ে দিয়েছেন। নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা বৈদেশিক সফরে ৪৫ দিনের বেশি সফর করলে স্ত্রী ও সন্তানদের সঙ্গে একই হোটেলে সর্বোচ্চ ১৪ দিন থাকতে পারেন। ৪৫ দিনের কম সফর হলে সর্বোচ্চ ক্রিকেটাররা পরিবারের সঙ্গে একই হোটেলে থাকতে পারবেন মাত্র ৭ দিন।
কিন্তু বিসিসিআই বিশ্বকাপ চলাকালীন শুধুমাত্র ক্রিকেটারদের খেলার দিকে মনোযোগি করার জন্য এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তবে শ্রীলঙ্কায় নিজস্ব খরচে ক্রিকেটারদের পরিবাররা ভিন্ন হোটেলে থাকতে পারেন।
জয় দিয়ে যাত্রা শুরু-

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2025) প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে কম শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সহজেই অভিষেক শর্মারা (Abhishek Sharma) জয় তুলে নেবে বলেই ভক্তরা আশা করেছিলেন। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেবে ব্লু ব্রিগেডরা একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। টপ অর্ডারে সূর্যকুমার যাদব ছাড়া আর কেউ সেইভাবে হাল ধরতে পারেননি। এক সময় ৪৬ রানে ৪ টি উইকেট পড়ে গিয়েছিল।
তবে চাপের মুখে দাঁড়িয়ে অধিনায়ক ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৪ টি ছয়। ফলে দল প্রথম ইনিংসে ১৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে বল হাতে প্রভাব ফেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি ৩ টি উইকেট সংগ্রহ করেন। এছাড়াও আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং অক্ষর প্যাটেল ২ টি উইকেট সংগ্রহ করেন। ফলে ভারত ২৯ রানে জয় তুলে নিতে সক্ষম হয়।