এক দশকের আধিপত্যে ভাঁটা, BCCI'এর কেন্দ্রীয় চুক্তিতে বড় ধাক্কা রোহিত–বিরাটের !! 1

বিসিসিআই (BCCI) ঘোষিত নতুন কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা ভারতীয় ক্রিকেটের বর্তমান বাস্তবতাকে আয়নার মতো তুলে ধরেছে। এই তালিকায় যেমন উঠে এসেছে নতুন প্রজন্মের উত্থান, তেমনই স্পষ্ট হয়েছে একাধিক তারকার ধীরে ধীরে পিছিয়ে পড়ার চিত্র। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটে রাজ করতে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলির গ্রেড অবনমন হয়েছে। তার পাশাপাশি, এ+ বিভাগ বাতিল করে বোর্ড কার্যত জানিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেটে এখন ভবিষ্যৎ পরিকল্পনাই শেষ কথা। এতদিন এ+ বিভাগ মানেই ছিল ভারতীয় ক্রিকেটের শীর্ষ স্তর। সাত কোটি টাকার এই চুক্তিতে ছিলেন রোহিত, কোহলি, বুমরাহদের মতো ক্রিকেটাররা।

BCCI’এর কেন্দ্রীয় চুক্তিতে বড় ধাক্কা রোহিত–বিরাটের

গম্ভীর,ভারত bcci, ind vs sa,
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

কিন্তু বাস্তবতা হল, বর্তমানে তিন ফরম্যাটেই নিয়মিত খেলা ক্রিকেটারের সংখ্যা হাতে গোনা। জসপ্রীত বুমরাহ ছাড়া আর কেউই সেই মানদণ্ডে পুরোপুরি ফিট নন। শুভমন গিল সম্প্রতি টি২০ দল থেকে বাদ পড়ায় তাঁর পক্ষেও এ+ বিভাগে থাকা সম্ভব হয়নি। এই প্রেক্ষিতেই বোর্ড সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র একজন ক্রিকেটারের জন্য আলাদা গ্রেড রাখার কোনও প্রয়োজন নেই। ফলত এ+ বাতিল হয়ে যায় এবং মূল গুরুত্ব দেওয়া হয় এ, বি ও সি গ্রেডে। গ্রেড বি তালিকা দেখলে বোঝা যায় বোর্ড কী ভাবে ভারসাম্য রাখতে চাইছে। একদিকে রোহিত-কোহলির মতো অভিজ্ঞতা, অন্যদিকে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের মতো ফরম্যাট স্পেশালিস্ট।

Read More: ধান্দাবাজ পাকিস্তান, ম্যাচ বয়কটের দাবি করে ICC’এর থেকে দাবি করছে বড়সড় অর্থ !!

ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়স আয়ারের প্রত্যাবর্তন বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয়। গ্রেড সি-তে রয়েছেন এক ফরম্যাটে খেলা বা নতুন প্রজন্মের ক্রিকেটারেরা। রিঙ্কু সিংহ, তিলক বর্মা, যশস্বী জয়সওয়ালদের মতো নাম এখানে ভবিষ্যতের সম্ভাবনার বার্তা বহন করছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি মহম্মদ শামির বাদ পড়া। দীর্ঘদিন জাতীয় দলে না থাকা তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। একই সঙ্গে ঈশান কিশনের বাদ পড়া বোর্ডের শৃঙ্খলাপরায়ণ অবস্থানকে সামনে এনেছে।

Read Also: ধান্দাবাজ পাকিস্তান, ম্যাচ বয়কটের দাবি করে ICC’এর থেকে দাবি করছে বড়সড় অর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *