বিশ্বকাপের পরই ক্রিকেট উন্মাদনা, ২৮ মার্চ থেকে শুরু IPL !! 1

IPL 2026: পরিসময়টি ঘটেছে টি – টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে তৃতীয় বারের জন্য আইসিসি টি-টোয়েন্টি শিরোপা জয় করে নিলো টিম ইন্ডিয়া। এমএস ধোনি, রোহিত শর্মার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত আবারও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করলো টিম ইন্ডিয়া। বিশ্বকাপ শেষ হতে না হতেই এই মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মঞ্চে ১০ দলের মধ্যে শুরু হতে চলেছে এই লীগ।

আইপিএল (IPL 2026) মানেই উৎসব। অবশেষে সেই উৎসবের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রচারকারী সংস্থা ষ্টার স্পোর্টস জানিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। যদিও আগে ২৬ মার্চ সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনা চলছিল, পরে তা দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ জানা গেলেও এখনও পর্যন্ত পুরো সূচি প্রকাশ করা হয়নি।

Read More: Video: হকের ট্রফি ভারতের কব্জায়, হার্দিক-সূর্যের উদযাপন ভাইরাল !!

নির্বাচনের কারণে IPL’এর তারিখ ঘোষণা হলেও সূচি বাকি

ipl
IPL Trophy | Image: Twitter

ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন দিন কোন ম্যাচ হবে তা জানার জন্য। সূত্রের খবর, আগামী সপ্তাহেই সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই। সূচি ঘোষণায় দেরির অন্যতম কারণ হল দেশের বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুতে ভোট হওয়ায় সেই রাজ্যগুলিতে আইপিএল ম্যাচের সময়সূচি নির্ধারণে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীর বড় অংশ নির্বাচনী দায়িত্বে থাকে। তাই একই সময়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই আইপিএলের (IPL 2026) গভর্নিং কাউন্সিল এখন জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে ইতিমধ্যেই বেশ উত্তেজনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, প্রথম ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

উদ্বোধনী ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে

Ind vs nz,ipl 2025, চিন্নাস্বামী
Chinnaswamy Stadium | Image: Getty Images

উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই স্টেডিয়াম ঘিরে সম্প্রতি একটি দুঃখজনক স্মৃতি রয়েছে। গতবার আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে ফেরার সময় আরসিবি দলকে দেখতে হাজার হাজার সমর্থক ভিড় করেছিলেন। সেই সময় অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর ব্যাঙ্গালুরু সরকার চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনো বড় ম্যাচ অনুষ্ঠিত করতে বাধা দিয়েছিল। সাম্প্রতিক এই ঘটনার জন্য স্টেডিয়ামের বেশ কিছু সংস্কার কাজও হয়েছে।

সব কিছু ঠিকঠাক করার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ এখানেই হবে। আরসিবির হয়ে মাঠে নামবেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। তবে উদ্বোধনী ম্যাচে আরসিবির প্রতিপক্ষ কোন দল হতে চলেছে তা এখনও প্রকাশ করেনি। আরসিবি অবশ্য চেন্নাস্বামী স্টেডিয়ামে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে এবং বাকি দুই ম্যাচ রায়পুরে অনুষ্ঠিত হবে। ক্রিকেটপ্রেমীরা এখন সূচি প্রকাশের অপেক্ষায়। ২৮ তারিখে আইপিএল অনুষ্ঠিত হলে মে মাসের মাঝের দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে পারে।

Read Also: “এমন দিনের অপেক্ষায় ছিলাম…” T20 বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন সঞ্জু স্যামসন, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *