আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হতে আর খুব বেশি দেরি নেই, আর তার আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর এনে দিল বিসিসিআই। ভোট ঘোষণার পর অবশেষে প্রকাশ করা হয়েছে এবারের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। প্রথমে ১২ এপ্রিল পর্যন্ত আংশিক সূচি জানানো হলেও, বৃহস্পতিবার বিসিসিআই জানিয়ে দিল যে গ্রুপ পর্ব চলবে ২৪ মে পর্যন্ত। এরপরের সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে এবারের আইপিএলে মোট ৫০টি ম্যাচ খেলা হবে দেশের ১২টি ভিন্ন স্টেডিয়ামে, যা নিঃসন্দেহে টুর্নামেন্টটিকে আরও বড় এবং আকর্ষণীয় করে তুলেছে।
২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই ক্রিকেট উৎসব। উদ্বোধনী ম্যাচের পরের দিনই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। নাইট ব্রিগেড তাদের প্রথম ম্যাচ খেলবে অ্যাওয়ে ভেন্যুতে, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স। ২৯ মার্চ মুম্বইয়ের মাটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যা কেকেআরের জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবেই ধরা হচ্ছে। এই সূচির একটি বিশেষ দিক হল, গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচটিও খেলবে কেকেআর। ২৪ মে তারা মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস-এর।
Read More: হচ্ছে না IPL 2026’এর উদ্বোধনী অনুষ্ঠান, BCCI’এর সিদ্ধান্ত নিয়ে চর্চা ক্রিকেট মহলে !!
ইডেনে আসবে না কোহলি-ধোনি

তবে এই সূচী কিছুটা হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের জন্য, কারণ এবারের আইপিএলে তারা ঘরের মাঠে দেখতে পাবেন না দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি এবং এমএস ধোনি-কে। সাধারণত ইডেন গার্ডেন্সে এই দুই তারকার উপস্থিতি ম্যাচের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয়, কিন্তু এবার সেই সুযোগ থাকছে না। কারণ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -এর বিরুদ্ধে কেকেআরের একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে রায়পুরে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে। কেকেআরের সূচির দিকে একটু বিস্তারিতভাবে নজর দেওয়া যাক। ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করার পর ২ এপ্রিল তারা মুখোমুখি হবে সানরাইজ হায়দ্রাবাদ-এর, যা হবে কলকাতায়। এরপর ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টানা হোম ম্যাচ খেলবে নাইটরা।
১৪ এপ্রিল তারা যাবে চেন্নাইয়ে, যেখানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে হবে। এরপর ১৭ এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতায় দুপুরের ম্যাচ খেলবে কেকেআর। এরপর ২৬ এপ্রিল লখনউয়ে আবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। মে মাসে সূচি আরও কঠিন হয়ে উঠছে। ৩ মে হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ, ৮ মে দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ – এই দুই ম্যাচেই অ্যাওয়ে চ্যালেঞ্জ থাকবে। এরপর ১৩ মে রায়পুরে আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে কেকেআর। ১৬ মে কলকাতায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ, ২০ মে আবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচ এবং সবশেষে ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচ- এই তিনটি ম্যাচই কেকেআরের জন্য নির্ধারণ করতে পারে তারা প্লে-অফে উঠবে কি না।
একনজরে দেখে দিন IPL 2026’এর KKR’এর সময়সূচি
| ম্যাচ | তারিখ | সময় | প্রতিপক্ষ | মাঠ |
| ২ | ২৯ মার্চ | ৭:৩০ pm | মুম্বাই ইন্ডিয়ান্স | মুম্বাই |
| ৬ | ২ এপ্রিল | ৭:৩০ pm | সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা |
| ১২ | ৬ এপ্রিল | ৭:৩০ pm | পাঞ্জাব কিংস | কলকাতা |
| ১৫ | ৯ এপ্রিল | ৭:৩০ pm | লখনউ সুপার জায়ান্টস | কলকাতা |
| ২২ | ১৪ এপ্রিল | ৭:৩০ pm | চেন্নাই সুপার কিংস | চেন্নাই |
| ২৫ | ১৭ এপ্রিল | ৭:৩০ pm | গুজরাট টাইটান্স | আহমেদাবাদ |
| ২৮ | ১৯ এপ্রিল | ৩:৩০ pm | রাজস্থান রয়্যালস | কলকাতা |
| ৩৮ | ২৬ এপ্রিল | ৭:৩০ pm | লখনউ সুপার জায়ান্টস | লখনউ |
| ৪৫ | ৩ মে | ৩:৩০ pm | সানরাইজার্স হায়দরাবাদ | হায়দরাবাদ |
| ৫১ | ৮ মে | ৭:৩০ pm | দিল্লি ক্যাপিটালস | দিল্লি |
| ৫৭ | ১৩ মে | ৭:৩০ pm | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | রায়পুর |
| ৬০ | ১৬ মে | ৭:৩০ pm | গুজরাট টাইটান্স | কলকাতা |
| ৬৫ | ২০ মে | ৭:৩০ pm | মুম্বাই ইন্ডিয়ান্স | কলকাতা |
| ৭০ | ২৪ মে | ৭:৩০ pm | দিল্লি ক্যাপিটালস | কলকাতা |