ঘোষণা হলো IPL 2026'এর সময়সূচি, ভোটের মুখে এই দিন মাঠে নামবে KKR !! 1

আইপিএল (IPL 2026) মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে উৎসব। প্রতি বছর এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকে। এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল শুরু হতে চলেছে আগামী ২৮ মার্চ থেকে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটি বড় সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। টুর্নামেন্ট শুরু হতে আর বেশি সময় না থাকলেও এখনও প্রকাশিত হয়নি পূর্ণাঙ্গ সূচি। কারণ একই সময়ে দেশের চারটি বড় রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই পরিস্থিতিতে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি তৈরি করা কঠিন হয়ে পড়েছে বিসিসিআইয়ের কাছে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু এবং কেরল – এই চার রাজ্যে রয়েছে বিধানসভার ভোট।

প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করলো বিসিসিআই

তবে নির্বাচন কমিশন এখনও ভোটের দিন ঘোষণা করেনি। আর সেই কারণেই আইপিএলের (IPL 2026) ম্যাচের দিন নির্ধারণ করতে গিয়ে সমস্যায় পড়েছে বিসিসিআই। তবে বিসিসিআই আজ আইপিএলের সূচি প্রকাশ করেছে। পুরো টুর্নামেন্টের সূচি একসঙ্গে প্রকাশ না করে প্রথমে শুধুমাত্র প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করেছে বোর্ড।

২৮ মার্চ শনিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনেই মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে। আপাতত বিসিসিআই ১২ই এপ্রিল পর্যন্ত সুচিপত্রের ঘোষণা দিয়েছে।

দেখেনিন আসন্ন আইপিএলের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২৮ মার্চ (শনিবার) RCB vs SRH বেঙ্গালুরু
২৯ মার্চ (রবিবার) MI vs KKR মুম্বাই
৩০ মার্চ (সোমবার) RR vs CSK গুয়াহাটি
৩১ মার্চ (মঙ্গলবার) PBKS vs GT মুল্লানপুর
১ এপ্রিল (বুধবার) LSG vs DC লখনউ
২ এপ্রিল (বৃহস্পতিবার) KKR vs SRH কলকাতা
৩ এপ্রিল (শুক্রবার) CSK vs PBKS চেন্নাই
৪ এপ্রিল* (শনিবার) DC vs MI দিল্লি
৪ এপ্রিল (শনিবার) GT vs RR আহমেদাবাদ
৫ এপ্রিল* (রবিবার) SRH vs LSG হায়দরাবাদ
৫ এপ্রিল (রবিবার) RCB vs CSK বেঙ্গালুরু
৬ এপ্রিল (সোমবার) KKR vs PBKS কলকাতা
৭ এপ্রিল (মঙ্গলবার) RR vs MI গুয়াহাটি
৮ এপ্রিল (বুধবার) DC vs GT দিল্লি
৯ এপ্রিল (বৃহস্পতিবার) KKR vs LSG কলকাতা
১০ এপ্রিল (শুক্রবার) RR vs RCB গুয়াহাটি
১১ এপ্রিল* (শনিবার) PBKS vs SRH মুল্লানপুর
১১ এপ্রিল (শনিবার) CSK vs DC চেন্নাই
১২ এপ্রিল* (রবিবার) LSG vs GT লখনউ
১২ এপ্রিল (রবিবার) MI vs RCB মুম্বাই

Read Also: আসন্ন IPL’এর আগেই বড় বদল গুজরাত শিবিরে, কোচের দায়িত্ব পেলেন কিংবদন্তি তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *