টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) ঘিরে ক্রিকেটের উৎসবে মেতে উঠেছিলেন ভক্তরা। তৃতীয়বারের মতো এই জনপ্রিয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। ফাইনালে নিউজিল্যান্ডকে (India vs New Zealand Match) হারিয়ে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) দেশকে আরও একটা সম্মান এনে দিয়েছেন। এর মধ্যেই এবার ভারতীয় ক্রিকেটে ম্যাচ ফিক্সিং’এর ছায়া পড়েছে। বিসিসিআই (BCCI) এই বিষয়ে এবার কড়া পদক্ষেপ নিল। অভিযুক্তকে আজীবনের জন্য নিষিদ্ধ করল ক্রিকেট বোর্ড। যা নিয়ে আবারও ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।
Read More: CSK’এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল কাব্য মারানের বাবার কম্পানি, বিপাকে ধোনির দল !!
BCCI’এর পদক্ষেপ-

২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরসুম। তার আগে আবার ভারতীয় ক্রিকেটে ম্যাচ ফিক্সিং’এর কালো ছায়া অস্থিরতা তৈরি করেছে। যা নিয়ে বিসিসিআই এবার কড়া পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত তৈরি করল। ঘটনাটির সূত্রপাত হয় ২০২৪ সালের রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ। রাজা রেড্ডি গিরিনাথ রেড্ডিকে (Girinath Reddy) ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দিয়েছিলেন।
রাজা রেড্ডি ছিলেন বিসিসিআইয়ের ভিডিও অ্যানালিস্ট।ফলে তার তৃতীয় আম্পায়ার এবং ম্যাচ রেফারির ঘরে অবাদ বিচরণ ছিল। দলের একাদশ বলার জন্য এবং দু’ওভারে ৫ রান দেওয়ার জন্য ৫ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিলেন গিরিনাথকে। অন্ধপ্রদেশের এই ক্রিকেটার সঙ্গে সঙ্গে দলের ম্যানেজারকে বিষয়টি জানান। এরপরই বিসিসিআই কড়া পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে।
তদন্তে রাজার ফোন থেকে একাধিক গ্যামলিং অ্যাপ পাওয়া যায়। তিনি যে প্রস্তাব দিয়েছিলেন সেটিও শেষ পর্যন্ত স্বীকার করেন। এরপর বিসিসিআইয়ের নিয়ম-শৃঙ্খলা রক্ষা কমিটি তদন্তে নেমে রাজাকে দোষী সাব্যস্ত করে। ২.১.৩ ও ২.১.৪ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তকে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আজীবনের জন্য রাজাকে নিষিদ্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক তারকাও হয়েছেন নিষিদ্ধ-

সাম্প্রতিক সময় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেভন সিয়ারলসের (Javon Searles) বিরুদ্ধেও ম্যাচ ফিক্সিং’এর অভিযোগ সামনে আসে। বার্বাডোজে আয়োজিত ২০২৩-২৪ বিম১০ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং হয়েছে বলে খবর সামনে এসেছিল। এই বিষয়ে তদন্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুর্নীতি দমন শাখা।
ম্যাচের ফলাফলে প্রভাব ফেলা সহ সতীর্থ ক্রিকেটারদের এবং কর্মকর্তাদের প্রবাহিত করার অভিযোগ সামনে এসেছিল। এই অভিযোগ সত্যি হওয়ার কারণে সম্প্রতি জেভন সিয়ারলসকে নিষিদ্ধ করেছে আইসিসি। এর সঙ্গেই ক্যারিবিয়ান টুর্নামেন্টের দলের মালিক চিত্তরঞ্জন রাঠোর এবং কর্তা ট্রেভন গ্ৰিফিথকেও নিষিদ্ধ করা হয়েছে।