সম্প্রতি সময় বিশেষ করে সাদা বলে ক্রিকেটে ভারতীয় দলের আধিপত্য বিশ্ব ক্রিকেটে দৃষ্টান্ত তৈরি করেছে। গত বছর ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) সেরার শিরোপা ছিনিয়ে নেয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয় করে নতুন ইতিহাস তৈরি করল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। রবিবার এই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand Match)।
ব্যাট হাতে জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং বল হাতে প্রভাব ফেলেন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা। ফলে কিউই বাহিনীদের সহজেই হারিয়ে ট্রফি জিতেছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এবার বিশ্বকাপের প্রতিটি সদস্যের জন্য বিপুল পরিমাণ আর্থিক সাহায্যের ঘোষণা করল বিসিসিআই (BCCI)।
Read More: রেকর্ডের পর রেকর্ড, বিশ্বকাপ জিতে নিন্দুকের মুখে তালা দিলেন গৌতম গম্ভীর !!
ভারতের ঐতিহাসিক জয়-

এই বছর প্রাথমিক গ্ৰুপ পর্বে ভারতীয় দল একের পর এক জয় তুলে নিয়ে যাত্রা শুরু করে। ট্রফি জয়ের স্বপ্নকে পাখির চোখ করে এগিয়ে যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হার গৌতম গম্ভীরকে চিন্তার মধ্যে ফেলে। এই পরাজয়কে পিছনে ফেলে ঘুরে দাঁড়ায় দল। প্রথমে জিম্বাবুয়েকে এবং পরে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে ব্লু ব্রিগেডরা।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড (India vs England Match)। এই ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন। ফাইনালের মঞ্চেও তার ব্যাটিং ধারাবাহিকতা অব্যাহত ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৬ বল ৮৯ রান। এই রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে যায় কিউই বাহিনী। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) বল হাতে কাজের কাজটি করে দেন। ফলে ৯৬ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়ে ভারত ট্রফি নিজেদের দখলে করে।
BCCI’এর বড়ো ঘোষণা-

বিশ্বকাপ জয়ের পর উৎসবের আনন্দে মেতে ওঠেন ক্রিকেট সদস্যরা। পরিবারের সদস্যদের সঙ্গে তাদের উদযাপন করতে দেখা যায়। ভক্তদের মধ্যেও ছিল বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস। এর মধ্যেই এবার বিসিসিআই বড়ো আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে। সূর্যকুমার যাদবদের ১৩১ কোটি টাকা দিতে চলেছে বোর্ড। এই টাকা বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি ক্রিকেটার, কোচ এবং সাপোর্টিং সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
উল্লেখ্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টে জয় পাওয়ার পর ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই। সেই দলে ক্রিকেটার সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪২ জন ছিল। ক্রিকেটার সহ হেড কোচ মাথা পিছু ৫ কোটি টাকা পেয়েছিলেন। এবার বিসিসিআই’এর আর্থিক পুরস্কার বৃদ্ধি পাওয়ায় হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) মাথা পিছু আরও বেশি করে পাবেন।