ফিরছেন রোহিত-বিরাট, বিশ্বকাপের পরেই আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের সূচি প্রকাশ !! 1

ভারতীয় দল বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) দুরন্ত লড়াই চালাচ্ছে। সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারলেও ঘুরে দাঁড়িয়েছে ব্লু ব্রিগেডরা। প্রথমে জিম্বাবুয়েকে (India vs Zimbabwe Match) এবং তারপর ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies Match) বিশাল ব্যবধানে হারিয়ে তারা সেমিফাইনালে পৌঁছে গেছে।

আরও একটি ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএলের (IPL 2026) মহাযুদ্ধে মেতে উঠবে তারকা ক্রিকেটাররা। তারপরই ভারতীয় দল আফগানিস্তানের (India vs Afghanistan Series) বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে।

Read More: “ওস্তাদের মার শেষ রাতে…” উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

দুরন্ত ফর্মে ভারতীয় দল-

ফিরছেন রোহিত-বিরাট, বিশ্বকাপের পরেই আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের সূচি প্রকাশ !! 2
India vs West Indies | Image: Getty Images

এই বছরের শুরুতেই নিউজিল্যান্ডের (India vs New Zealand Series) বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল ভারতীয় দল। ‌একদিনের সিরিজে ব্লু ব্রিগেডরা লজ্জাজনক হারের সম্মুখীন হয়। তবে ২০ ওভারের সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত যাত্রা শুরু করে দিয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এই জয়ের ধারাবাহিকতা বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অব্যাহত রেখেছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

রবিবার ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ১৯৬ রান তাড়া করতে নেবে চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। তবে এক দিক থেকে ধরে রেখে সঞ্জু স্যামসন (Sanju Samson) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তিনি ম্যাচে ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন। তার ব্যাট থেকে আসে ১২ টি চার এবং ৪ টি ছয়। এই রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) সেমিফাইনালে প্রবেশ করেছে।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ-

ফিরছেন রোহিত-বিরাট, বিশ্বকাপের পরেই আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের সূচি প্রকাশ !! 3
IND vs AFG | Image: Getty Images

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নেমেছিল আফগানিস্তান। রশিদ খানরে (Rashid Khan) নেতৃত্বে প্রাথমিক গ্ৰুপ পর্বে দুরন্ত লড়াই চালায় তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাট হতে জ্বলে উঠেছিলেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। এই ম্যাচে আমরা ২ টি সুপার ওভার দেখতে পেয়েছিলাম। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষেও হারের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত আফগান বাহিনী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ প্রবেশ করতে পারেনি।

এবার তারা ভারতের মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে এবং ১ টি টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছে। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) আন্তর্জাতিক মঞ্চে আবারও দেখার জন্য ভক্তদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আজ বিসিসিআই (BCCI) এই দ্বিপাক্ষিক সিরিজের ক্রীড়াসূচি প্রকাশ করল।

ভারত বনাম আফগানিস্তানের ক্রীড়াসূচি-

টেস্ট ম্যাচ- শুরু ৬ জুন ২০১৬‌ | সময় সকাল ৯:৩০ (নিউ চন্ডিগড়)

প্রথম ওডিআই- ১৪ জুন ২০২৬ | দুপুর ১:৩০ (ধর্মশালা)

দ্বিতীয় ওডিআই- ১৭ জুন ২০২৬ | দুপুর ১:৩০ (লখন‌উ)

তৃতীয় ওডিআই- ২০ জুন ২০২৬ | দুপুর ১:৩০ (চেন্নাই)

Read Also: “চাইনিজ মালের খেল খতম..”, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হ‌ওয়ায় নেটিজেনদের কটাক্ষে ঈশান কিষাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *