'ভাইজান' পাকিস্তানের ওপর ভরসা নেই, PSL'এর জন্য মুস্তাফিজুরদের NOC দিল না বাংলাদেশ বোর্ড !! 1

সাম্প্রতিক সময় টি-টোয়েন্টি ফরম্যাট বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ গত কয়েক বছরে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। আইপিএলের (IPL 2026) জনপ্রিয়তা ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। এই টুর্নামেন্টে বর্তমানে বেশিরভাগ তারকা অংশগ্রহণ করে থাকেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের আসন্ন মরসুমের আগে একাধিক বিতর্ক সামনে উঠে এসেছিল। বাদ দেওয়া হয়েছিল বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। এবার বাংলাদেশের ক্রিকেটাররা পিস‌এল (PSL) খেলতে পারবেন কিনা তা নিয়ে‌ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

Read More: ডিপ ফেক ভিডিওর শিকার গৌতম গম্ভীর, আদালতে ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি হেড কোচের !!

IPL থেকে বাদ পড়েছিলেন-

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci, bcb
Mustafizur Rahman | Image: Twitter

শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছিল। সেই সময় ভারতের সঙ্গে এই প্রতিবেশী দেশের সম্পর্ক খারাপ পরিস্থিতিত পৌঁছায়‌। এই আবহ ক্রিকেট মাঠেও প্রভাব ফেলেছিল। সাম্প্রতিক সময় আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। এরপরই এক শ্রেণীর ক্রিকেট ভক্তরা বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন।

চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআই (BCCI) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দেয়। এই ঘটনা আইপিএলের ইতিহাসে নজিরবিহীন। এর প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি২০ বিশ্বকাপের জন্য ভারতে ক্রিকেটারদের পাঠাবে না বলে সিদ্ধান্ত নেয়। এই কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নাম তুলে নেয় তারা।

এবার PSL’ও খেলতে পারবে না-

অধিনায়ক
Mustafizur Rahman and Taskin Ahmed | Image: Getty Images

আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) পিস‌এলে খেলার জন্য সুযোগ পেয়েছেন। লাহোর কালান্দার্স (Lahor Kalanders) এই তারকাকে ২ কোটি ৮১ লাখ টাকার বিনিময় সই করিয়েছে। এছাড়াও এই বছর পিএস‌এলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলিতে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman), তানজিদ তামিম (Tanjid Tamim), শরিফুল ইসলাম (Shariful Islam) এবং নাহিদ রানা (Nahid Rana)। কিন্তু এবার তারা পাকিস্তানের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

উল্লেখ্য বর্তমানে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে। সীমান্তীয় অঞ্চলে চলছে বোমা-গুলি বর্ষণ। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছে।‌ প্রথমে এন‌ওসি দিলেও বিসিবি সম্পূর্ণ ক্রিকেটারদের অংশগ্রহণের সিদ্ধান্তটি সরকারের কাছে ছেড়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দিলে তবেই খেলতে পারবেন মুস্তাফিজুররা।

বাংলাদেশ বোর্ডের কর্তা নাজমূল আবেদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “সাধারণ পরিস্থিতি হলে এইসবের দরকার পড়ে না। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র খুবই গুরুত্বপূর্ণ। ‌এছাড়া পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানো কোনভাবেই সম্ভব নয়।”

Read Also: TOP 5: এমন ৫ জন ক্রিকেটার যারা তাদের স্ত্রীদের কারণে খবরের শিরোনামে থাকেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *