চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। গ্ৰুপ পর্বে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার পর দক্ষিণ আফ্রিকার (India vc South Africa Match) বিপক্ষে সুপার ৮’এর যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। তবে অভিষেক শর্মার (Abhishek Sharma) মতো তারকা ওপেনারের ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় দল চিন্তার মধ্যে রয়েছে। অন্যদিকে তিলক বর্মাও (Tilak Varma) এখনও বড়ো ইনিংস গড়তে পারেননি। সব মিলিয়ে ক্রিকেট ভক্তদের কড়া নজর রয়েছে ব্লু ব্রিগেডদের ওপর। এর মধ্যেই যৌন হয়রানির অভিযোগে সব ধরনের ক্রিকেটারের দায়িত্ব থেকে নিষিদ্ধ হচ্ছেন অন্যতম জনপ্রিয় বোর্ড কর্তা।
Read More: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !!
নিষিদ্ধ হলেন বোর্ড কর্তা-

ক্রিকেট বোর্ডের সদস্যরা অনেক সময় জাতীয় দলের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকে। এই ধরনের অভিযোগ অতীতে একাধিকবার সামনে এসেছে। সাম্প্রতিক সময় বাংলাদেশ মহিলা দলের অন্যতম বিখ্যাত ক্রিকেটার জাহানারা আলম (Jahanara Alam) বিস্ফোরক অভিযোগ করেন। তিনি এক সাক্ষাৎকারে নারী দলের প্রাক্তন নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামের (Manjural Islam) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন।
এরপরই বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) রীতিমতো নড়েচড়ে বসে। বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি তৈরি করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পর ৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায় যে মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর ওপর ভিত্তি করে আজ বিসিবির পরিচালনা পর্ষদের মিটিংয়ে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের সমস্ত কিছু থেকে নিষিদ্ধ করল বোর্ড।
বিতর্কে বিসিবি-

সম্প্রীতি সময় একাধিক কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় উঠে এসেছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) বাংলাদেশ অন্যতম দল হিসেবে জায়গা করে নিলেও তারা শেষ পর্যন্ত বাদ পড়ে। আইপিএল (IPL 2026) থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার পর বিসিবি যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে নেমে পড়ে। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে বিশ্বকাপের জন্য টাইগার বাহিনীদের ভারতে পাঠাবে না।
এরপরই বিতর্কের ঝড় ওঠে। বোর্ডের পক্ষ থেকে নিরপেক্ষ ভ্যানুর জন্যেও আবেদন পর্যন্ত করা হয়েছিল। তবে আইসিসি (ICC) স্পষ্ট জানিয়ে দেয় যে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের কোনো নিরাপত্তার অভাব হবে না। তবে শেষ পর্যন্ত বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় আইসিসি বিশ্বকাপ থেকে লিটন দাসদের (Litton Das) বাদ দিতে বাধ্য হয়। বাংলাদেশের বদলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোটল্যান্ডকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।