টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) প্রাথমিক পর্বে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। এবার সুপার ৮’এ জ্বলে উঠতে প্রস্তুত সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। আজ এই পর্বে ব্লু ব্রিগেডরা দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে মাঠে নামতে চলেছে। তবে একাদশে এখনও কিছু সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে। এবার অভিষেক শর্মা (Abhishek Sharma) ফর্মে ফিরবেন বলেই আশা করছেন ভক্তরা। অন্যদিকে তিলক বর্মারও (Tilak Varma) ফর্মে ফেরা প্রয়োজন বলেই বিশেষজ্ঞরা উল্লেখ করছেন। বোলিং বিভাগের দিকেও থাকতে চলেছে বিশেষ নজর। এর মধ্যেই এবার তারকা অলরাউন্ডারের মৃত্যুর খবর সামনে এসেছে।
Read More: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !!
মারা গেলেন তারকা ক্রিকেটারের মা-

ক্রিকেটারদের সফলতার পেছনে বাবা-মা’দের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারা স্বপ্নের লক্ষ্যে সন্তানদের সঠিক পথে এগিয়ে দেন। আজ বাংলাদেশের অন্যতম তারকা অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের (Mahedi Hasan) মা মমতাজ বেগমের মৃত্যুর খবর সামনে এসেছে। রবিবার সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিসিবির (BCB) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়, “মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোক প্রকাশ করছে।
বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহানুভূতি জানাচ্ছে।” উল্লেখ্য মেহেদী হাসান এখনও পর্যন্ত দেশের হয়ে ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। এই ফরম্যাটে ৪২৭ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন মোট ৬৮ টি উইকেট। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ১৫০’এর বেশি উইকেট রয়েছে।
বিশ্বকাপে নেই বাংলাদেশ-

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবারেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার চেষ্টা করে বাংলাদেশ। এই বছরও তারা টুর্নামেন্টের চমক দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু আইপিএল (IPL 2026) থেকে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বাদ পড়ার পর পরিস্থিতির সম্পন্ন পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা ভারতে ক্রিকেটারদের পাঠাবে না। নিরপেক্ষ ভ্যানুর জন্য আইসিসির (ICC) কাছে আবেদন করেন কর্মকর্তারা।
এই নিয়ে দীর্ঘ আলোচনা চললেও সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে টাইগার বাহিনীদের বাদ দেয় বিসিসিআই (BCCI)। বাংলাদেশের বদলে চলতি বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলতে দেখা গিয়েছিল। তারা ইতালিকে ছাড়া আর কোনো দলকে হারাতে পারেনি। ফলে গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্কটল্যান্ড।