এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল নিজেদের শিরোপা ধরে রেখেছে। পরপর দু’বছর ট্রফি জয় করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা। অন্যদিকে আগামী বছর হয়েছে ওডিআই বিশ্বকাপ (ODI WC 2026)। ফলে দ্বিপাক্ষিক সিরিজগুলোকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ব্লু ব্রিগেডরা। আইপিএলের (IPL 2026) পরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এছাড়াও ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ইতিমধ্যেই কথাবর্তা চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্যেই ব্লু ব্রিগেডরা বাংলাদেশ (India vs Bangladesh Series) সফর করবে বলে গুরুত্বপূর্ণ তথ্য এবার সামনে এল।
Read More: IPL’এর আগেই মালিকানা বদল RCB’র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !!

সাম্প্রতিক সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠেও তোলপাড় সৃষ্টি করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের (IPL 2026) মিনি নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) রেকর্ড দমে দলে নেয়। এরপরই বিতর্কের সূত্রপাত ঘটে। সেই সময় দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। ফলে ভক্তদের এক অংশ মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য দাবি জানাতে থাকে। সেই দাবি মেনে বিসিসিআই (BCCI) এই তারকা পেসারকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়।
এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) মেনে নিতে পারিনি। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে টাইগার বাহিনীদের পাঠাবে না। নিরপেক্ষ ভ্যানুর জন্য আইসিসির (ICC) কাছে আবেদন করে। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এই আবেদনে সাড়া দেয়নি। তবে তারা সমস্যার সমাধানের জন্য একাধিকবার আলোচনায় এসেছিল। শেষ পর্যন্ত সমাধান না মেলায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়।
বাংলাদেশ সফরে ভারত-

বর্তমানে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী সরকার এসেছে। ফলে এই প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের পুনরায় সুসম্পর্ক গড়ে উঠেছে। ক্রিকেট মাঠে যে দূরত্ব তৈরি হয়েছিল তাও এবার সম্পূর্ণভাবে মুছতে চলেছে দুই দেশ। গত বছর বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা থাকার ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজের জন্য সফর করেনি। এবার আসন্ন সেপ্টেম্বর মাসে ব্লু ব্রিগেডদের সঙ্গে সাদা বলের সিরিজ আয়োজন করার জন্য মরিয়া টাইগাররা।
এর ফলে এই সময় আয়ারল্যান্ডের (Bangladesh vs Ireland Match) বিপক্ষে সিরিজ বাতিল করতে চলেছে বলে খবর সামনে এসেছে। এই বিষয়টি ইতিমধ্যে আয়ারল্যান্ড ক্রিকেটকে জানানো হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ বোর্ডের একজন কর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে এই বছর আয়োজন করা করা হচ্ছে। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই আমরা আয়ারল্যান্ডকে চিঠি দিয়ে জানিয়েছি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই বছর আর সিরিজ খেলা তাদের পক্ষে সম্ভব নয়।
তাই আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাতিল হয়ে গেছে। আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী।” উল্লেখ্য ১,৩ এবং ৬ সেপ্টেম্বর ওডিআই ম্যাচগুলি এবং ৯,১২ এবং ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলি হওয়ার কথা আছে।