টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মঞ্চে ক্রিকেটের মহারণে মাঠে নামতে চলেছেন ক্রিকেটাররা। এই বছর ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে এই গুরুত্বপূর্ণ আইসিসি (ICC) টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তার আগে একে একে স্কোয়াড প্রকাশ করছে দলগুলি। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং রিঙ্কু সিং (Rinku Singh)’এর মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চর্চায় উঠে এসেছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) বাদ পড়া বিতর্ক তৈরি করেছে। ফলে এবার টাইগার বাহিনী আসন্ন বিশ্বকাপের জন্য ভারতে আসবে না বলেই খবর সামনে আসছে।
Read More: শাহরুখ নয় আসল দেশদ্রোহী বিসিসিআই, ভক্তদের প্রশ্নের মুখে জেরবার ক্রিকেট বোর্ড !!
KKR থেকে বাদ মুস্তাফিজুর-

গত বছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্টের মাঝখানে পরিবর্ত ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এসেছিলেন এই তারকা পেসার। এই বছর মিনি নিলামেও তিনি অবিক্রিত থাকবেন বলেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রেকর্ড দামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুরকে তুলে নেয়। এটাই এখনও পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দাম।
তবে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যাওয়ায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। প্রতিবেশী দেশের বিভিন্ন মহল থেকে ভারতবিদ্বেষী মনোভাব বিতর্কের সূত্রপাত ঘটায়। এছাড়াও এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম নির্যাতনও চর্চায় রয়েছে। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার জন্য আওয়াজ তুলছেন নেটিজেনরা। বিসিসিআইও (BCCI) ভক্তদের আবেগকে সমর্থন করে কেকেআরকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
ভারতে আসছে না টাইগাররা-

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ ‘সি’তে নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং ইতালির সঙ্গে অবস্থান করছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। এছাড়াও গ্ৰুপ পর্বের বাকি তিনটি ম্যাচও ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কিন্তু মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পাড়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) রীতিমতো অপমানিত বোধ করেছে। তারা এর যোগ্য জবাব হিসেবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল পাঠাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আজ ক্রিকেট বোর্ড পক্ষ থেকে অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করছে। উল্লেখ্য পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কারণে পাক বাহিনীদের ম্যাচগুলি শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা হবে। ফলে বিসিবি কর্মকর্তারাও চাইছেন বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কার মাটিতেই আয়োজন করা হোক।
দেখুন বিসিবি’এর বিজ্ঞপ্তি-
