'থুথু ফেলে চাটার অভ্যাস আছে...' অবশেষে IPL থেকে ব্যান সরালো বাংলাদেশ !! 1

বাংলাদেশে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) সম্প্রচারের পথ খুলে গেল। এই সিদ্ধান্ত শুধুমাত্র ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন বাংলাদেশ ক্রিকেট দলের প্রমুখ তারকা পেসার মুস্তাফিজুর রহমান-কে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। আসলে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বিগড়ে যাওয়ার কারণে বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল বিসিসিআইকে। আর সেই কারণেই নাইট রাইডার্স তাকে দলে নিলেও শেষ পর্যন্ত বোর্ডের নির্দেশে তাকে বাদ দিতে হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়।

সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মহম্মদ ইউনুস-এর প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়। আইপিএল সম্প্রচার, বিজ্ঞাপন এবং সংশ্লিষ্ট সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়। এটি ছিল একপ্রকার প্রতিক্রিয়ামূলক সিদ্ধান্ত। তবে নতুন সরকার সেই অবস্থান থেকে সরে এসে ভিন্ন বার্তা দিয়েছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী জহির উদ্দিন পরিষ্কার ভাষায় বলেছেন, “খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।

READ MORE; চোটে ডুবে দল, জানুন এই বছর KKR’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!

IPL নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশে

Ipl
IPL | Image: Twitter

এই বক্তব্যে সরকারের অবস্থান পরিষ্কার- তারা সরাসরি কোনও বাধা সৃষ্টি করবে না, বরং একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করবে যেখানে সম্প্রচারকারী সংস্থাগুলি স্বাধীনভাবে কাজ করতে পারবে। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এখন বাংলাদেশের একটি বড় কৌশলগত লক্ষ্য। নির্বাচনের পর থেকেই নতুন সরকার বারবার সেই বার্তা দিয়েছে। ক্রিকেট, বিশেষ করে আইপিএল, সেই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক আগেই বলেছিলেন, “নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আমরা বিবেচনা করছি। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই।

সম্প্রতি, ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ভারতে নিরাপত্তা জনিত সমস্যা দেখিয়ে খেলতে অস্বীকার জানিয়েছিল দল। বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ না নেওয়ার মতন ভুল হয়তো আগামী দিনে আর করবে না। ভারতের সঙ্গে রাজনৌতিক সম্পর্ক ঠিক করার উদ্দেশ্যেই আইপিএলের সম্প্রসারণ করতে চাইছে তারা। বাংলাদেশে আইপিএলের জনপ্রিয়তা ব্যাপক। দর্শকদের চাহিদাও বড় ভূমিকা রেখেছে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো – বর্তমানে আইপিএলে কোনও বাংলাদেশি ক্রিকেটার নেই। ফলে নিষেধাজ্ঞা বজায় রাখার যৌক্তিকতা অনেকটাই কমে গিয়েছিল। আইপিএল ২০২৬ এর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ – যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

READ ALSO: IPL 2026 MATCH 1 PREVIEW: SRH’এর ব্যাটিং পাওয়ার হাউসের সামনে ব্লুপ্রিন্ট তৈরি RCB’এর, এক ক্লিকে দেখে দিন ম্যাচের সমস্ত তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *