ভারতীয় দলের আসল নায়ক গৌতম গম্ভীর, তার এই মাস্টারস্ট্রোকেই সেমিফাইনালে দল !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন। তার সময়কালে ঘরের মাঠে ভারতীয় দল টেস্ট সিরিজে দুবার হোয়াইটওয়াশ হয়ে লজ্জার রেকর্ড গড়েছে সাম্প্রতিক সময়। এর সঙ্গেই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) ওডিআই ক্রিকেটে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত‌ও রীতিমতো সমালোচনার মুখে পড়ে। তবে সমস্ত সমস্যাকে পিছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) দলকে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন গম্ভীর। তার মাস্টার প্ল্যানেই সেমিফাইনালে পৌঁছেছে ব্লু ব্রিগেডরা।

Read More: পরিবর্তন হতে চলেছে ইডেনের নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পরিচিত হবে এই মাঠ !!

সেমিফাইনালে ভারতীয় দল-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল প্রাথমিক পর্ব থেকে দুরন্ত ফর্মে ছিল। এই পর্বে প্রতিটি ম্যাচেই জয় তুলে নিয়ে নিজেদের দাপট বজায় রাখে ব্লু ব্রিগেডরা। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) পাকিস্তানের মতো দলকে দাঁড়াতেই দেয়নি। তবে সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ৭৬ রানে পরাজিত হয় হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এই ম্যাচে একমাত্র শিবম দুবে (Shivam Dube) ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন প্রভাব ফেলেছিলেন।

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং হার্দিক পান্ডিয়া অর্ধশতরান করে দলের ভরসা হয়ে উঠেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে পৌঁছায় ভারত। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ শেষ ৪’এর লড়াইয়ে ব্লু ব্রিগেডরা ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে মাঠে নামবে।

গম্ভীরের মাস্টার প্ল্যানেই বাজিমাত-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচে চলাকালীন প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠের মধ্যে বার্তা পাঠাচ্ছেন গৌতম গম্ভীর। এছাড়াও জলপান বিরতির সময় নিজে সূর্যকুমার যাদবের সঙ্গে গিয়ে কথা বলছেন। ইডেন গার্ডেন্সে কখন কে বোলিং করবে সেটিও সময়ের সঙ্গে সঙ্গে মাঠের বাইরে থেকে পরিবর্তন করেছেন প্রধান কোচ। তবে তার বড়ো মাস্টার স্ট্রোক ছিল সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আবারও একাদশে ফিরিয়ে আনা।

এই বছরের শুরুতেই নিউজিল্যান্ডের (India vs New Zealand Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সঞ্জু স্যামসন ধারাবাহিকভাবে ব্যর্থ হন। ৫ ম্যাচে মাত্র ৪৬ রান সংগ্রহ করেন এই তারকা। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে এবং সুপার ৮’এর প্রথম ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে। প্রাথমিক পর্বে একমাত্র নামিবিয়ার বিপক্ষে অভিষেক শর্মা (Abhishek Sharma) না থাকায় পরিবর্তন হিসেবে সুযোগ পেয়েছিলেন। তবে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যখন ভারত চাপের মুখে পড়ে গিয়েছিল সেই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেন গম্ভীর‌।

রিঙ্কু সিং (Rinku Singh)’কে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে একাদশে নিয়ে আসেন। এমনকি ওপেনার হিসেবেও জায়গা করে দেন। এটা পরবর্তীকালে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে ওঠে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। এই রকম সময় একাই স্কোরবোর্ডের হাল ধরেন সঞ্জু স্যামসন। তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১২ টি চার এবং ৪ টি ছয় আসে।

Read Also: “গোদের উপর বিষফোঁড়া”, বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েও পাকিস্তানী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *