টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) গ্রুপ পর্বের লড়াই বর্তমানে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ধারাবাহিকভাবে ৩ ম্যাচে দুরন্ত পারফর্ম্যান্স করে সুপার ৮’এ নিজেদের জায়গা করে নিয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে পাকিস্তান (India vs Pakistan Match) সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। ফলে পাক বাহিনীদের শেষ ৮’এ পৌঁছাতে গেলে অনেক জটিল পরিসংখ্যানের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। এই রকম পরিস্থিতিতে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা সেইভাবে প্রভাব ফেলতে পারছেন না। মিডল অর্ডারে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন বাবর আজমের (Babar Azam) মতো তারকা। এবার তিনি অবসরের সিদ্ধান্ত বেছে নিতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: অ্যাডমিট কার্ড পেয়েও মাধ্যমিক দেওয়া হল না বৈভব সূর্যবংশীর, চাপের মুখে বিশ্বকাপ জয়ী তারকা !!
ধারাবাহিকভাবে ব্যর্থ বাবর-

খারাপ পারফর্মেন্সের জন্য জাতীয় টি-টোয়েন্টি দল থেকে এক সময় বাদ পড়েছিলেন বাবর আজম। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে তিনি জ্বলে উঠতে পারেন বলেই অনেকে মনে করছিলেন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পাকিস্তান অস্ট্রেলিয়ার (pakistan vs Australia T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল। এই সিরিজে বাবর ৩ ম্যাচে মাত্র ৭৬ রান সংগ্রহ করেছিলেন। চলতি বিশ্বকাপেও প্রভাব ফেলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন এই তারকা।
পাকিস্তান (Pakistan vs Netherlands Match) বিশ্বযুদ্ধের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৩ উইকেটে জয় পেয়েছিল। ম্যাচে বাবার ১৮ বলে মাত্র ১৫ রানের ইনিংস খেলেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে পাক বাহিনী ৩২ রানে জয় তুলে নিয়ে ধারাবাহিকতা বজায় রাখে। এই ম্যাচে ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন বাবার। কিন্তু এই রানকে বড়ো ইনিংসে পরিবর্তন করতে সক্ষম হননি। অন্যদিকে ভারতের বিপক্ষে বাবরের করুণ ব্যাটিং আবারও প্রকাশ্যে চলে আসে। ব্লু ব্রিগেডদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় ৭ বলে ৫ রান করে মাঠ ছাড়েন এই তারকা।
অবসরের পথে বাবর-

পাকিস্তানকে বিশ্বকাপের সুপার ৮’এ পৌঁছাতে গেলে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার (Pakistan vs Namibia Match) বিপক্ষে জয় তুলে নিতেই হবে। না হলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি শেষ ৮’এর লড়াইয়ে পৌঁছে যাবে। সূত্র অনুযায়ী চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করতে চলেছেন বাবর আজম (Babar Azam)। প্রাক্তন ক্রিকেটার এবং ভক্তদের সমালোচনার মুখে দাঁড়িয়ে তিনি এই কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছেন বলে খবর সামনে এসেছে।
এছাড়াও তিনি তরুণ ক্রিকেটারদের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে চান। উল্লেখ্য বাবর এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রহকারী। তিনি ২০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত দেশের হয়ে ১৪২ ম্যাচে ৪৫৭১ রান সংগ্রহ করেছেন। এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে মোট ৩ টি শতরান এবং ৩৯ টি অর্ধশতরান।