ভারতীয় দল ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) শিরোপা ধরে রাখাতে মরিয়া। তারা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে (India vs USA Match) হারিয়ে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে। তবে এই ম্যাচে ব্লু ব্রিগেডদের ব্যাটিং অর্ডার একেবারেই প্রভাব ফেলতে পারেনি। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ছাড়া টপ অর্ডারের কেউ বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হয়। অন্যদিকে এর মধ্যে বিসিসিআই (BCCI) ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী কর্মকর্তাদের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত বর্তমানে আলোচনায় উঠে এসেছে। অক্ষর প্যাটেল (Axar Patel) ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করলেও তার গ্ৰেড ক্যাটাগরিতে অবনতি হয়েছে। যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে চর্চা।
Read More: ‘যেন চাদর চেঞ্জ করছে..’ হার্দিক পান্ডিয়ার নতুন গার্লফ্রেন্ড নিয়ে কটুক্তি করলেন আশিষ নেহেরা !!
অক্ষর প্যাটেলকে নিয়ে বিতর্ক-

টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই বিসিসিআই ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এই তালিকায় কোনোরকম এ+ ক্যাটাগরি রাখা হয়নি। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) নেমে এসেছেন গ্ৰেড বি’তে। গ্ৰেড এ’তে রয়েছেন মাত্র ৩ জন তারকা। তারা হলেন শুভমান গিল (Shubman Gill), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অন্যদিকে বি ক্যাটাগরিতে ১১ জন ক্রিকেটার জায়গা পেলেও এই বিভাগে রাখা হয়নি অক্ষর প্যাটেলকে (Axar Patel)।
পূর্ববর্তী কেন্দ্রীয় চুক্তিতে অক্ষর গ্ৰেড বি’তে ছিলেন। তাকে সাম্প্রতিক সময় ৩ ফরম্যাটেই জাতীয় দলে দেখা গেছে। এমনকি চলতি বিশ্বকাপে তিনি ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপরেও কেন এই অবনতি তা নিয়ে ভক্তরা প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য ২০২৪-২৫ মরসুমে একটিও টেস্ট ম্যাচ খেলেননি তিনি। টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটের ম্যাচ খেলেছিলেন খুবই কম। এই কারণে তার ক্যাটাগরিতে অবনতি হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার-
এর মধ্যেই অক্ষর প্যাটেলের গ্ৰেড সি’তে স্থানান্তরিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া (Aakash Chopra)। তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে লেখেন, “অক্ষর আর কী করলে তার প্রাপ্য সম্মান পাবে? তিনি একজন ৩ ফরম্যাটে খেলা ক্রিকেটার। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। অন্যদিকে যদি জাদেজা এবং গিল গ্ৰেড এ’তে থাকে তাহলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), কেএল রাহুল (KL Rahul) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav) কেন জায়গা পাবে না এই ক্যাটাগরিতে। এছাড়াও আর্শদীপ সিং (Arshdeep Singh)’এর গ্ৰেড সি’তে থাকা উচিত নয়।
চোট থেকে করছেন কামব্যাক-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অক্ষর প্যাটেল। তিনি ফাইনালে ৩১ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এই তারকা স্পিন অলরাউন্ডার চলতি টি-টোয়েন্টি বিশ্বকপের আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়েছিলেন। ফলে উদ্বেগের মধ্যে ছিল দল। তবে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অক্ষর প্যাটেলকে মাঠে নামতে দেখা যায়। তবে এই ম্যাচে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি এই তারকা।