চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) গ্রুপ পর্বের লড়াই বর্তমানে জমে উঠেছে। ধারাবাহিকভাবেই জয় তুলে নিয়ে সুপার ৮’এ প্রবেশ করেছে ভারত। অন্যদিকে এই টুর্নামেন্টে নামার আগে থেকেই চোট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে গেছেন জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) মতো তারকা। এমনকি চোট সমস্যার কারণে দুই ম্যাচে ছিলেন না মিচেল মার্শ (Mitchell Marsh)। ফলে দলের পারফর্মেন্সের ওপরেও এর প্রভাব পড়েছে। গ্ৰুপ পর্বে জিম্বাবুয়ের (Australia vs Zimbabwe Match) মতো দলের বিপক্ষে হারের সম্মুখীন হয় তারা। এরপর গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার (Australia vs Sri Lanka Match) বিপক্ষে মাঠে নেমেছিল অজি বাহিনী।
Read More: অ্যাডমিট কার্ড পেয়েও মাধ্যমিক দেওয়া হল না বৈভব সূর্যবংশীর, চাপের মুখে বিশ্বকাপ জয়ী তারকা !!

গতকাল ম্যাচে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কা বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে জুটি বাঁধেন মিচেশ মার্শ ও ট্র্যাভিস হেড (Travis Head)। দুজনে মিলে ৫১ বলে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। অধিনায়কের ব্যাট থেকে আসে ২৭ বলে ৫৪ রান। হাঁকান ৮ টি চার এবং ২ টি ছয়। হেড ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তিনি ৭ চার এবং ৩ টি ছয় মেরে জ্বলে উঠেছিলেন।
এরপর লঙ্কা বাহিনীর বোলিং আক্রমণের সামনে আর কেউ সেইভাবে দাঁড়াতেই পারেনি। ক্যামেরন গ্ৰিন (Cameron Green) ৩ রানে এবং টিম ডেভিড (Tim David) ৬ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। শেষে জশ ইংলিশের (Josh Inglish) ২২ বলে ২৭ রানে ভর করে এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ১৫ বলে ২২ রানে ভর করে লড়াই চালায় আজি বাহিনী। ফলে প্রথম ইনিংসে ১৮১ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন দুশান হেমন্ত (Dusan Hemantha)।
অস্ট্রেলিয়ার পরাজয়-

ব্যাট হাতে অস্ট্রেলিয়া লড়াই চালালেও দ্বিতীয় ইনিংসে বল হাতে তারা প্রভাব ফেলতে ব্যর্থ হয়। শ্রীলঙ্কার কুশল পেরেরা (Kusal Perera) ১ রানে আউট হওয়ার পর পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি কুশল মেন্ডিসের (Kushal Mendis) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। পাথুম নিশঙ্কা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ৫২ বলে শতরান হাঁকান। তার ব্যাট থেকে ১০ টি চার এবং ৫ টি ছয় আসে। অন্যদিকে কুশল মেন্ডিস ৩৮ বলে করেন ৫১ রান।
এর ফলে শেষ পর্যন্ত ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা এবং সুপার ৮’এ সরাসরি প্রবেশ করে। অন্যদিকে অস্ট্রেলিয়া পরপর দুই ম্যাচে হারের পর কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। শেষ ম্যাচে ওমানের (Australia vs Oman Match) বিপক্ষে জয় তুলে নিলেও সুপার ৮’এ পৌঁছানোর জন্য একাধিক সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে। জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো একটি ম্যাচে জয় পায় তারা সরাসরি সুপার ৮’এ পৌঁছে যাবে।
অন্যদিকে তারা যদি পরপর ম্যাচে হেরে যায় এবং অজি বাহিনী ওমানের বিপক্ষে জয় পায় তাহলে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে দুই দলের পয়েন্ট ৪ থাকবে। তখন নেট রান রেটের ভিত্তিতে বাছাই করা হবে। বর্তমানে নেট রান রেটের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে জিম্বাবুয়ে।