T20 World Cup 2026: চলতি টি- টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ২০২১’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা অস্ট্রেলিয়ার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ভেস্তে যাওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। পাঁচ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলে দ্বিতীয় স্থানে বহাল থাকলো জিম্বাবুয়ে। যেখানে অস্ট্রেলিয়া দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপে তাদের শেষ ম্যাচটি ওমানের বিরুদ্ধে খেলতে হবে। তবে, সেই ম্যাচে জিতলেও সুপার এইটে পৌঁছানোর আর কোনো সুযোগ থাকবে না অজিদের কাছে।
বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিদায় অবশ্য অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল আগে থেকেই। গ্রুপ পর্বে প্রথমে জিম্বাবুয়ের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া এবং পরে শ্রীলঙ্কার কাছে গতকাল ম্যাচ হেরে তাদের সবকিছু নির্ভর করেছিল আয়ারল্যান্ডের উপর। আয়ারল্যান্ড যদি জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পায় তাহলেই টিকে থাকা সম্ভব হতো অস্ট্রেলিয়ার। তবে, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় সম্পূর্ণরূপে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অজি দল।
Read More: T20 World Cup 2025: টি-২০ থেকে অবসর নিচ্ছেন বাবর আজম, বিশ্বকাপের মধ্যেই নিলেন চরম সিদ্ধান্ত !!
জিম্বাবুয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার এবং পরে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় তাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার সামনে সুযোগ থাকলেও। কিন্তু আবহাওয়া সব হিসাব বদলে দেয়। আজ ক্যান্ডিতে সারাদিনের টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে জিম্বাবুয়ে কার্যত সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করে ফেলে এবং অস্ট্রেলিয়ার বিদায় চূড়ান্ত হয়ে যায়। অস্ট্রেলিয়ার জন্য এটি বড় হতাশা। ২০০৯ সালের পর এই প্রথম তারা কোনো বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল।
অহংকার পতনের কারণ

অনেক ভক্তের মতে আবার অস্ট্রেলিয়ার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং তাদের ব্যাবহারের জন্যই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো। আসলে, ২০২৩ সালে ভারতের মাটিতে ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার পর মিচেল মার্স (Mitchell Marsh) ওয়ার্ল্ড কাপ ট্রফির উপর পা রেখে ফটোশুট করেন যার পর থেকে ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে পরাজয়, ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেমিফাইনালে হাত, এরপর WTC’তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে।