২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিবিরে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিগত কয়েক দিন ধরে বিশ্বকাপ নিয়ে চর্চা তুঙ্গে। বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। আর তারই মধ্যে নিপা ভাইরাস ঘিরে ভারতের মাটিতে খেলতে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে অজি ও ইংলিশ দুই শিবিরেই। অন্যদিকে অস্ট্রেলিয়ান দলের তারকা খেলোয়াড় প্যাট কামিন্সের (Pat Cummins) বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া – দুইয়ে মিলে বড় চাপের মুখে অজি শিবির।
চাপ বাড়ল অস্ট্রেলিয়া শিবিরে

অস্ট্রেলিয়া এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেখানকার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারত সফর নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার নাকি জানিয়েছেন, ভারতের মাটিতে নিপা ভাইরাসের সমস্যার কারণে নাকি উদ্বেগ জন্মেছে অজি শিবিরে। বাটলার আরও বলেছেন, “নিপা ভাইরাস পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”
একই সুর শোনা যাচ্ছে ইংল্যান্ড শিবিরেও। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও দল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দেয়নি। কিন্তু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ যে রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস নতুন কোনও বিষয় নয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখছে।
Read More: “ওদের পিছনে দম নেই..”, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিষয়ে আজিঙ্কা রাহানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!
নাম তুলে নিতে পারে ইংল্যান্ডও

সূত্রের দাবি, ফিল্ড ইনভেস্টিগেশন জোরদার করা হয়েছে, ল্যাব টেস্ট চলছে নিয়মিত। এখনও পর্যন্ত নতুন কোনও নিপা সংক্রমণের খবর নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি প্রশাসনের। পশ্চিম বঙ্গে মূলত এই ভাইরাস জনিত সমস্যা দেখতে পাওয়া গিয়েছে, বারাসাত অঞ্চলে মাত্র দুই জন নিপা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যদিও, ইডেন গার্ডেন্স থেকে যার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।
উল্লেখযোগ্য বিষয়, ২০২৬ টি-২০ বিশ্বকাপে ইডেনে মোট ৬টি ম্যাচ, যার মধ্যে একটি সেমিফাইনালও রয়েছে। ফলে কলকাতা ভেন্যু ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট। বোর্ড জানিয়েছে, বিশ্বকাপের সব ভেন্যু সরকারি স্বাস্থ্য সংস্থার অনুমোদন নিয়েই চূড়ান্ত করা হয়েছে।