IPL 2026: আইপিএল ২০২৬-এর এক শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লী ক্যাপিটলস এবং গুজরাট টাইটানস-এর লড়াই যেন ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটে রইল। ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল নাটক, চাপ এবং অনিশ্চয়তা। শেষ পর্যন্ত গুজরাট ১ রানে জয় পেলেও ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল শিক্ষণীয়। বিশেষ করে দিল্লির এই ১ রানে পরাজয় একেবারেই মেনে নেওয়ার মতন নয়। প্রথমে ব্যাট করে গুজরাট তোলে ২১০/৪। এই ইনিংসের ভিত্তি গড়ে দেন জস বাটলার (Jos Buttler), শুভমন গিল (Shubman Gill) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। বাটলারের আক্রমণাত্মক শুরু দলের রানের গতি বাড়িয়ে দেয়, আর গিল ও সুন্দর ইনিংসকে স্থিরতা দেন। ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল।
লাইভ ম্যাচে আগুনে মেজাজে নেহরা

কেএল রাহুল দুর্দান্ত ফর্মে ছিলেন এবং তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি একাই ম্যাচ শেষ করে দেবেন। পাথুম নিশঙ্কর তাঁকে ভালোভাবে সমর্থন করেন। মিডিল ওভারে একেরপর পর উইকেট হারিয়ে আবারও ব্যাকফুটে চলে আসে দিল্লি। সেই পরিস্থিতিতে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট আসে ১৫তম ওভারে। ট্রিস্টান স্টাবসের খেলা একটি সাধারণ ডিফেন্স শট পরিস্থিতি হঠাৎ করেই জটিল করে তোলে। আসলে স্ট্যাবস ডিফেন্স করেই সিঙ্গেল নিতে দৌড়ান, বলটি ধরে শুভমান উইকেট কিপার এন্ডে থ্রো করেন এবং সেটি গিয়ে উইকেটে লাগার পর ওভারথ্রো হয়ে বাউন্ডারি হয়ে যায়। এই এই অতিরিক্ত রান শুধু স্কোর বাড়ায়নি, বরং ম্যাচের গতি বদলে দিয়েছিল। এই সময়ে আশীষ নেহেরার প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। তিনি বুঝতে পারছিলেন, এই ছোট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। ঠিক সেই সময়েই মেজাজ হারিয়ে ফেলেন নেহরা এবং বাউন্ডারির বাইরে গালি দিতে থাকেন তিনি।
Nehra ji 😭😭😭😭😭😭 pic.twitter.com/o4RUL5VEEh
— Lala (@FabulasGuy) April 8, 2026
১ রানে ম্যাচ হারলো দিল্লি

মাঝের ওভারে এসে ম্যাচে বড় ভূমিকা নেন রাশিদ খান তাঁর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট দিল্লির ব্যাটিং লাইনআপে ধাক্কা দেয়। একসময় যে ম্যাচ দিল্লির নিয়ন্ত্রণে ছিল, সেটি ধীরে ধীরে গুজরাটের দিকে ঝুঁকতে শুরু করে। শেষের দিকে ম্যাচ আবার নাটকীয় মোড় নেয়। ডেভিড মিলারের আক্রমণাত্মক ব্যাটিং করে দিল্লিকে জয়ের খুব কাছে নিয়ে আসেন। তবে শেষ ওভারে ঘটে যায় বড় ভুল। জয়ের জন্য ২ বলে যখন দুই রানের প্রয়োজন তখন ডেভিড মিলার সিঙ্গেল নিতে অস্বীকার করেন। এই সিদ্ধান্ত তাঁর ওপর চাপ বাড়িয়ে দেয়। শেষ বলে যখন ২ রান দরকার, তখন তিনি সঠিকভাবে বল টাইম করতে ব্যর্থ হন। রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি রান আউট হয়ে যান কুলদীপ। জস বাটলার-এর দ্রুত ফিল্ডিং এই আউট সম্পূর্ণ করে এবং ম্যাচ শেষ হয় গুজরাটের জয়ে।