ভারতীয় ক্রিকেট দল চলতি বিশ্বকাপে (T20 WC 2026) অন্যতম ট্রফি জয়ের দাবিদার বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে লড়াই কঠিন হলেও শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে ব্লু ব্রিগেডরা। তবে ভারতের ব্যাটিং টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়ে দলকে চাপের মুখে ফেলে দেয়। চোট সারিয়ে দলে ফিরে জ্বলে উড়তে ব্যর্থ হন তিলক বর্মা (Tilak Varma)। এছাড়াও প্রথম ম্যাচেই হতাশ করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই তারকা অলরাউন্ডার ক্রিকেটের বাইরেও একাধিক কারণে সোশ্যাল মিডিয়া চর্চায় থাকেন। তার বারবার বান্ধবী পরিবর্তন নিয়ে এবার কটাক্ষ করলেন আশিষ নেহেরা (Ashish Nehra)।
Read More: ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের নজির গড়লেন এই আফগান ক্রিকেটার, ছাড়লেন PSL !!
হার্দিককে কটাক্ষ নেহেরার-

হার্দিক পান্ডিয়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ক্রিকেটের বাইরেও তার ব্যক্তিগত জীবন ভক্তদের আলোচনায় থাকে। ২০২৪ সালে এই তারকার নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ডিভোর্সের পর জীবনে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন হার্দিক। ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার (Jesmin Walia) সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন তৈরি হয়।
সাম্প্রতিক সময় বলিউড মডেল মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতের অন্যতম এই তারকা ক্রিকেটার। প্রকাশ্যে তাদের একাধিক সামাজিক অনুষ্ঠানে দেখতে পাওয়া গেছে। মাঠে উপস্থিত থেকে হার্দিককে উৎসাহ পর্যন্ত দিচ্ছেন মাহিকা। এর মধ্যেই এবার এই অলরাউন্ডারকে রীতিমতো কটাক্ষ করলেন আশিষ নেহেরা। তিনি তার স্ত্রী রুশমা নেহরা (Rushma Nehra) সম্প্রতি গীতা বসরা (Geeta Basra) এবং হরভজন সিং (Harbhajan Singh)’এর পডকাস্টে উপস্থিত ছিলেন।
সেখানে নেহেরা বলেন, “আমার মনে হয় ভারতীয় ক্রিকেটের মধ্যে দেবদাস হলেন হার্দিক পান্ডিয়া। ও প্রতিদিন পারো বদলায়।” এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সে (Gujarat Titans) থাকাকালীন আশিষ নেহেরা দলের প্রধান কোচ হিসেবে ছিলেন। ফলে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একাধিকবার ধরা পড়েছে।
হতাশ করলেন হার্দিক পান্ডিয়া-

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতীয় দলের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া সহজ ছিল না। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে একের পর এক তারকা ব্যাটসম্যান আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন। এক সময় অভিষেক শর্মারা (Abhishek Sharma) ৪৬ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। এইরকম পরিস্থিতিতে সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে হার্দিক পান্ডিয়া স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবেন বলেই ভক্তরা আশা করেছিলেন।
কিন্তু গুরুত্বপূর্ণ সময় ৬ বলে মাত্র ৫ রান করে মাঠ ছাড়েন। বল হাতেও প্রভাব ফেলতে ব্যর্থ হন। ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অপরাজিত ৮৪ রানে ভর করে লড়াই ফিরেছিল ভারত। শেষ পর্যন্ত ২৯ রানে জয় নিশ্চিত করে গৌতম গম্ভীরের দল।