ভারতীয় দল সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম বারের মতন পরাজিত হয়েছে। চলতি বিশ্বকাপে গ্রুপ স্টেজে অসাধারণ পারোমান্স দেখানোর পর টিম ইন্ডিয়ার বড় অভিযান ছিল সুপার এইটের মঞ্চে সেই দাপট বজায় রাখার। তবে দক্ষিণ আফ্রিকার মতন শক্তিশালী দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লো টিম ইন্ডিয়া। প্রোটিয়াস বাহিনী টিম ইন্ডিয়াকে ৭৬ রানে পরাস্ত করেছে। এই ফরম্যাটে ৭৬ রানে পরাজয় মানে নিতান্তই লজ্জাজনক। ভারত এই পরাজয়ের পর ১ নম্বর গ্রুপে তৃতীয় স্থানে নেমে এসেছে এবং এইসময়ে তাদের রান রেট -৩.৮০০। ভারতীয় দলের এই অবস্থার জন্য ভক্তরা অধিনায়ক সূর্যকুমার যাদবকে দায়ী করছেন।
দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক ভাবে হেরেছে টিম ইন্ডিয়া

গৌতম গম্ভীরের নাম উঠে আসলেও সব দোষ এখন গিয়ে পড়েছে স্কাইয়ের কাঁধে। আসলে সংবাদ সম্মেলনে সূর্যকুমার যেভাবে সঞ্জু স্যামসনকে উপেক্ষা করেছেন তাতে ভক্তরা বেশ মেজাজ হারিয়েছেন। আসলে চলতি বিশ্বকাপে চূড়ান্ত ভাবে ফ্লপ অভিষেক শর্মা, ৪ ম্যাচ খেলার পর সঞ্জু আপাতত ৭৫ স্ট্রাইক রেটে ১৫ রান বানাতেই সক্ষম হয়েছেন। তাঁর মতন ব্যাটসম্যান এভাবে ব্যর্থ হচ্ছেন তা মানতে পারছেন না ভক্তরা। তবুও দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং টুর্নামেন্টকে সম্মান করেই অভিষেকের বিকল্প হিসাবে সঞ্জু স্যামসকে খেলানোটা অনেকেই সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন। যে কারণে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সঞ্জুকে খেলানোর প্রসঙ্গ তুললে সূর্য পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চান তাহলে কি অভিষেক বা তিলক কে বসিয়ে দেব ?
Read More ; “মহিলা জাতের কলঙ্ক..”, আত্মসম্মান খুইয়ে হার্দিকের থেকে গাড়ি উপহার নিয়ে সমালোচনায় নাতাশা !!
সূর্যকুমারের জন্য নাক কাটছে টিম ইন্ডিয়ার

সূর্যের এমন অপ্রত্যাশিত উত্তর মেনে নিতে পারছে না ভক্তরা। অন্যদিকে সঞ্জু স্যামসনকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরেই তাকে একাদশ থেকে বাইরে করা হয়েছে। স্যামসন কোচ গৌতম গম্ভীরের খুব কাছের লোক হওয়ার পরেও তাঁর জায়গা হচ্ছে না দলে। অন্যদিকে ক্যাপ্টেন সূর্য তাঁর পছন্দের খেলোয়াড়দের সুযোগ দিয়ে যাচ্ছেন। শুধু অভিষেক নন এবারের বিশ্বকাপে সেভাবে ফর্মে নেই তিলক ভার্মাও, তবুও তাকে বারবার একেরপর এক সুযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে, ভারতীয় দলের কথা বলতে গেলে, ভারত তাদের পরবর্তী ম্যাচটি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে চলেছে। আর শেষ ম্যাচটি উইন্ডিজদের বিরুদ্ধে নামতে হবে। ভারতকে অবশ্য দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ ম্যাচের দিকে নজর রাখতে হবে। এই ম্যাচে উইন্ডিজকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয় তাহলে ভারত শেষ দুই ম্যাচ জিতে সরাসরি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে।