আসন্ন আইপিএল (IPL 2926) শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেলেন দিল্লি কাপিটালস দলের খেলোয়াড় ও ইংল্যান্ড জাতীয় দলের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। গতবারের আইপিএলে দিল্লি কাপিটালস দলে খেলার সুযোগ এসেছিল ব্রুকের। তবে, তিনি ২০২৫’এর আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাক্তিগত কারণ দেখিয়ে। যে কারণেই এবারের আইপিএলে খেলতে দেখতে পাওয়া যাবে না ব্রুককে। আর এই সিদ্ধান্তের ফলে শুধু দিল্লিই নয়, গোটা আইপিএল মহলেই শুরু হয়েছে জোর বিতর্ক।
মাশুল গুনতে হচ্ছে হ্যারি ব্রুককে

দিল্লি ক্যাপিটালস গত বারের নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে দলে নিয়েছিল। মধ্যক্রমে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি দলের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ধরা হচ্ছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ১২ দিন আগে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন। অন্যদিকে, আইপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে নিলামের পরে যদি কোনো ক্রিকেটার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান, তাহলে তাকে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করা হবে। এই নিয়ম করা হয়েছিল মূলত বিদেশি ক্রিকেটারদের বারবার শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর প্রবণতা আটকানোর জন্য।
Read More: “থার্ড ক্লাস দল একটা..”, বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক ওয়াসিম আকরাম !!
যে কারণেই ব্রুককে এবারের আইপিএলে দিল্লির জার্সিতে দেখতে পাওয়া যাবে না। এর আগে ২০২৩ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু সেই মরশুমে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১১টি ম্যাচে মাত্র ১৯০ রান করেছিলেন তিনি। এরপর ২০২৪’এর আইপিএলে পারিবারিক সমস্যা দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে আইপিএলের ইতিহাসে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও আলেক্স হেলস এবং জেসন রয় শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজেদের নাম তুলে নিয়েছিলেন। বিদেশি খেলোয়াড় দেয় এই মনোভাব ও ঔদ্ধত্য বোধ কমানোর জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।