“পাজি, একটু হাসুন…”— বিশ্বকাপ জয়ের পর গম্ভীরকে খুনসুটি অর্ষদীপের, ভাইরাল মুহূর্ত 1

ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হল ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের মাধ্যমে। এই ফরম্যাটে ভারতের দাপট অব্যহত। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়া তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করেছে। টিম ইন্ডিয়ার এই দুরন্ত পারফরম্যান্সের জন্য কোচ গম্ভীরের অবদান অনেকটাই। তবে ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে একটি সংস্কৃতি ছিল – দল মানেই বড় তারকা। কোনও সময় কপিল দেব, পরে সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলির নামেই দলকে চেনা হত। কিন্তু ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ সেই ধারণাকেই বদলে দিল। কারণ এই দলে নেই কোনও সর্বগ্রাসী সুপারস্টার, নেই কোনও একক নায়ক। তবুও ভারত বিশ্বচ্যাম্পিয়ন।

তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া

গম্ভীর
Gautam Gambhir and Suryakumar Yadav |Image Twitter

৮ মার্চ ফাইনালে ভারতের জয় প্রমাণ করে দিল, ক্রিকেটে সাফল্যের জন্য সবসময় বড় তারকার প্রয়োজন হয় না। গত দুই বছর ধরে টিম ইন্ডিয়া তাদের পরিকল্পনা সঠিক রেখেই এগিয়ে চলেছিল। গৌতম গম্ভীর দীর্ঘদিন ধরে দলে সুপারস্টার কালচার বন্ধ করে দিয়েছেন। এবারের বিশ্বকাপে ভারত প্রতিটি ম্যাচেই নতুন নতুন বিজয়ীদের পেয়েছে। গম্ভীর কোচ হওয়ার পর থেকেই তিনি একটি নতুন সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেন। তাঁর লক্ষ্য ছিল এমন একটি দল তৈরি করা যেখানে প্রত্যেক ক্রিকেটার সমান গুরুত্বপূর্ণ। কোচ হওয়ার পর প্রথমেই তিনি পরিষ্কার বার্তা দেন – দলে জায়গা পাবে পারফরম্যান্স, নাম নয়। এই নীতির ফলেই কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাইরাল গম্ভীর-অর্ষদীপের মুহূর্ত

বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো কিংবদন্তিরা সাদা বলের ছোট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল। অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, বরুণ চক্রবর্তী ও ঈশান কিষানদের মতন তারকারা নিয়মিত সুযোগ পেতে থাকেন। এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তাঁরা। মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। গতকাল শিরোপা জয়ের পর টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের বেশ উদযাপন করতে দেখাএ গিয়েছিল। গতকাল ভারতীয় দলের পেসার অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) কোচ গৌতম গম্ভীরের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল। গম্ভীরের সঙ্গে একটি হাসির ভিডিও তৈরি করেন অর্ষদীপ। অর্ষদীপ গম্ভীরকে ধরে বলেন, ‘পাজি, মাঝে মাঝে একটু হাসুন।’ গম্ভীর মুচকি হেসে বলেন, ‘সিং ইজ কিং’। অর্ষদীপের তৈরি ভিডিওটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে ওঠে।

Read Also: “মুখে জুতো মার..”, ভারত বিশ্বকাপ জিততেই ‘ভন্ড’ আমিরকে নিয়ে সরব নেট দুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *