আইপিএলের ফাঁকেই গার্লফেন্ডের সঙ্গে ডেটিং আর্শদীপ সিংয়ের, সুন্দরীকে নিয়ে চর্চা ক্রিকেট মহলে !! 1

আইপিএল (IPL 2026) ক্রিকেটের জৌলুস গত কয়েক বছরে অনেকটাই বৃদ্ধি করেছে। এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই লিগ থেকেই নিজেদের আলাদা পরিচয় তৈরি করছেন তরুণ ক্রিকেটাররা। তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে জায়গা করে নিয়ে তারাই হয়ে উঠেছেন দেশের গৌরব। আইপিএলের মতো মঞ্চ থেকেই উঠে এসে দলের হয়ে ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি বর্তমানে পাঞ্জাব কিংসের (Punjab Kings);হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন। এবার তার গার্লফ্রেন্ড নিয়ে সামনে এল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

Read More: “ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..”, RCB’এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK’এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !!

Arshdeep Singh
Arshdeep Singh | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল ব্লু ব্রিগেডরা। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আর্শদীপ। তিনি ৮ ম্যাচে সংগ্রহ করেন ৯ টি উইকেট। এরপর পাঞ্জাব কিংসের অন্যতম তারকা হিসেবে মাঠে নেমে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করছেন তিনি। গত বছর পাঞ্জাব ফাইনালে পৌঁছে ছিল। দলের বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই তারকা পেসার।

তিনি গত মরসুমে ১৭ ম্যাচে ২১ টি উইকেট নিজের ঝুলিতে জমা করেন। এই মরসুমে এখনও পর্যন্ত ২ ম্যাচে উইকেট না পেলেও প্রতিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করেছেন গুরুত্বপূর্ণ সময়। আজ ইডেন গার্ডেন্সে জ্বলে উঠতে প্রস্তুত আর্শদীপ। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে মোট ৮৪ ম্যাচে তুলে নিয়েছেন ৯৭ টি উইকেট।

জানুন গার্লফ্রেন্ডের পরিচয়-

আইপিএলের ফাঁকেই গার্লফেন্ডের সঙ্গে ডেটিং আর্শদীপ সিংয়ের, সুন্দরীকে নিয়ে চর্চা ক্রিকেট মহলে !! 2
Arshdeep Singh and Samreen Kaur Images Twitter

আইপিএলের মধ্যেই এবার আদর্শদীপ সিং’এর প্রেমের সম্পর্ক আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি এই তারকা পেসার ‘স্ন্যাপচ্যাট’ অ্যাকাউন্টে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে তিনি এক রহস্যময়ী মহিলার হাত ধরে আছেন। কিন্তু এই মহিলার মুখ ছবিতে ছিল না। কিন্তু নেটিজেনদের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই মহিলা আর কেউ নন অভিনেত্রী এবং মডেল সামরীন কৌর (Samreen Kaur)।

আসলে আর্শদীপ সিং যার হাত ধরে আছেন তার হাতে যেরকম ট্যাটু আঁকা রয়েছে ঠিক এক‌ই ট্যাটু আঁকা রয়েছে সামরীন কৌরের হাতেও। এছাড়াও দুজন দুজনকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে ফলো করেন এবং পোস্টে লাইক করেন। উল্লেখ্য সামরীন মূলত পাঞ্জাবি মিউজিক ভিডিও এবং হিন্দি বিনোদন জগতে কাজ করেন। তার বিপুল পরিমাণ ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে।

দেখুন সেই পোস্ট-

https://fxtwitter.com/vedikabaisa/status/2040704116268429685

Read Also: মাঠে সঞ্জীব গোয়েঙ্কার ‘টোটকা’ তেই আউট ঈশান! গার্লফ্রেন্ড অদিতির চোখে জলের বন্যা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *