ক্রিকেটের ময়দানে সাফল্য সবসময় স্কোরবোর্ডে ধরা পড়ে না। অনেক সময় একজন খেলোয়াড়ের চরিত্র, মানসিকতা এবং দলের প্রতি তাঁর দায়বদ্ধতাই তাঁকে আলাদা করে চেনায়। ঠিক এমনই এক দৃশ্য সামনে এসেছে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) ঘিরে, যা আবারও তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ঘরোয়া ক্রিকেটে বিগত কয়েক বছরে বেশ দারুন পারফরম্যান্স করেছেন শচীন পুত্র অর্জুন। গত কয়েক মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) দলের সদস্য ছিলেন। তবে মুম্বইয়ের হয়ে কেবলমাত্র ৫ ম্যাচ খেলেছেন তিনি। এবারের আইপিএলের আগে মুম্বাই ছেড়ে লখনৌ শিবিরে যোগ দিয়েছিলেন অর্জুন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ব্যস্ত সূচির মধ্যে সানরাইজ হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়েন্ট-এর ম্যাচে অর্জুনের নাম প্লেয়িং ইলেভেনে ছিল না। কিন্তু মাঠে না থাকলেও তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি, সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা হয়েছে, অর্জুন সতীর্থদের জন্য ড্রিংক্স নিয়ে ছুটে যাচ্ছেন, টিম ম্যানেজমেন্টের নির্দেশ পালন করছেন এবং সর্বক্ষণ দলের পাশে রয়েছেন। ভিডিও নিমেষের মধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
Read More: BCB’এর মাথায় তামিম ইকবাল, ভারত বিদ্বেষী আমিনুল ইসলামকে দেওয়া হল ঘাড় ধাক্কা !!
দলে জায়গা নেই অর্জুনের

তবে, এই ভিডিওটি বিশেষভাবে আবেগঘন হয়ে উঠেছে কারণ তাঁর পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) নাম। এমন একজন কিংবদন্তির ছেলের জন্য প্রত্যাশা থাকাটা স্বাভাবিক। কিন্তু সেই প্রত্যাশাই অনেক সময় চাপ তৈরি করে। অর্জুনের ক্ষেত্রেও সেই চাপ স্পষ্ট। তাঁকে প্রতিনিয়ত তুলনা করা হয় তাঁর বাবার সঙ্গে। কিন্তু এই ভিডিও দেখিয়ে দেয়, তিনি সেই তুলনার বাইরে গিয়ে নিজের পথ তৈরি করার চেষ্টা করছেন। একজন ক্রিকেটারের জন্য ম্যাচে সুযোগ না পাওয়া সহজ নয়।
অনেক সময় এতে আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। কিন্তু অর্জুন সেই পরিস্থিতিকে ভিন্নভাবে নিয়েছেন। তিনি নিজেকে গুটিয়ে নেননি, বরং দলের সঙ্গে আরও বেশি করে যুক্ত থেকেছেন। অর্জুনের এই আচরণ তরুণ প্রজন্মের কাছে একটি বড় বার্তা বহন করে। যেটা শেখায়, সফল হতে গেলে শুধু নিজের পারফরম্যান্স নয়, দলের প্রতিও সমান দায়িত্বশীল হতে হয়। সম্প্রতি অর্জুন ঘরোয়া ক্রিকেটেও বেশ দারুন প্রদর্শন দেখিয়েছেন। শুধু তাই নয়, অর্জুনকে ছেড়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) দলে শামিল করেছিল যেখানে শার্দূল প্রথম ম্যাচেই মুম্বইয়ের হয়ে ম্যান অফ দ্য ম্যাচেরপুরস্কার জিতেছেন।