নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে ওডিআই ম্যাচ দিয়ে এই বছরের যাত্রা শুরু করল ভারতীয় দল। এই ম্যাচে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে ব্লু ব্রিগেডরা। তবে কিউইরা শেষ পর্যন্ত লড়াই চালিয়েছিল। প্রথম ইনিংসে ব্যাট হাতে ভরসা হয়ে উঠেছিলেন ডেভন কনওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas)। এরপর হাল ধরেন ড্যারিল মিচেলও (Daryl Mitchell)।
ফলে ৩০০ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন শুভমান গিল থেকে বিরাট কোহলি (Virat Kohli)। কিং কোহলি দলকে জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। শেষে কেএল রাহুল (KL Rahul) মাথা ঠান্ডা রেখে দলকে দুরন্ত জয় এনে দেন। তার ম্যাচ জয়ী বাউন্ডারির সময় অনুষ্কা শর্মার (Anushka Sharma) উদযাপনের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: অনুষ্কা নয় ইংল্যান্ডের রাস্তায় পর্নস্টারের সঙ্গে কোহলি, ভাইরাল ‘ছবি’ ঘিরে তোলপাড় !!
অনুষ্কা শর্মার ভিডিও ভাইরাল-

অনুষ্কা শর্মা বেশিরভাগ সময় স্টেডিয়ামে উপস্থিত থেকে বিরাট কোহলিকে উৎসাহ দেন। তার ভারতীয় ক্রিকেটের প্রতি উন্মাদনা ভক্তদের কাছে নতুন কিছু নয়। আজ দ্বিতীয় ইনিংসে ৩০১ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন কিং কোহলি। তিনি একটুর জন্য শতরান করতে পারেননি। এই তারকা ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ভারতীয় দল অনেকটাই চাপের মুখে পড়ে গিয়েছিল।
সেই রকম সময় কেএল রাহুল নিজের দক্ষতার পরিচয় দেন। মাথা ঠান্ডা রেখে ম্যাচকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যান তিনি। ৪৯ তম ওভারের শেষ ৩ বলে পরপর ২ টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে দুরন্ত জয় জয় ছিনিয়ে দেন। ক্রিস্টিয়ান ক্লার্কের (Kristian Clarke) বলে যখন রাহুল ম্যাচ জয়ী বাউন্ডারি হাঁকান সেই সময় দর্শক আসনে অনুষ্কা শর্মাকে আনন্দে নেচে উঠতে দেখা যায়। কোহলি পত্নির এইরকম উচ্ছ্বাস বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
ভারতে দুরন্ত জয়-

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুই ওপেনার ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলাস। তাদের ব্যাট থেকে ১৩০ বলে ১১৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ আসে। ডেভন করেন ৫৬ রান এবং হেনরির ব্যাট থেকে আসে ৬২ রান। এরপর ড্যারিল মিচেল ৭২ বলে ৮৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে পৌঁছে দেন। ফলে কিউই বাহিনী ৮ উইকেট হারিয়ে মোট ৩০০ রান তুলে নেয়।
এই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি গিলের সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা ১০৭ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন। ৭১ বলে ৫৬ রানের ইনিংস আসে অধিনায়কের ব্যাট থেকে। তবে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন তিনি। শেষে ২১ বলে অপরাজিত ২৯ রান সংগ্রহ করে দলকে ৪ উইকেটে জয় এনে দেন কেএল রাহুল।