আইপিএল (IPL 2026) মানেই চার-ছক্কার বন্যা। এই মঞ্চকেই কাজে লাগিয়ে তরুণ ক্রিকেটাররা নিজেদের পরিচয় তৈরি করেন। কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে গত কয়েক বছরে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), হর্ষিত রানা (Harshit Rana), রিঙ্কু সিং (Rinku Singh)’এর মতো প্রতিভা আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছেন। এই বছরও তরুণ তারকাদের সামনে রেখে বাজিমাত করতে চাইছে নাইট বাহিনী।
শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। এর মধ্যেই গতকাল ইন্টার স্কোয়াড ম্যাচে মাঠে নেমেছিল শাহরুখ খানের (Sharukh Khan) দল। এই ম্যাচে মাঠে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তার ব্যাট থেকে এল দুরন্ত শতরান।
Read More: বাদ বিরাট-রোহিত, আইপিএলের আগেই ODI বিশ্বকাপের ব্লুপ্রিন্ট প্রস্তুত গৌতম গম্ভীরের !!
দুরন্ত ফর্মে অঙ্গকৃষ রঘুবংশী-

কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আত্মপ্রকাশ করার পর থেকেই অঙ্গকৃষ রঘুবংশী ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। গত বছর তার ব্যাট থেকে এসেছিল ১২ ম্যাচে ৩০০ রান। এবার আসন্ন মরসুমের আগে আবারও জ্বলে উঠলেন এই তারকা। শুক্রবার ইন্টার স্কোয়াড ম্যাচে পার্পেল নাইটসের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাছিলেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে গোল্ডেন নাইটসের নেতৃত্বে ছিলেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)।
গোল্ডেন নাইটসদের দেওয়া ২০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে নায়ক হয়ে ওঠেন অঙ্গকৃষ রঘুবংশী। তিনি ৫৫ বলে অপরাজিত ১০৩ রানের প্রশংসনীয় ইনিংস খেলেন। ২১ বছর বয়সী এই তরুণ প্রতিভা ৯ টি চার এবং ৫ টি ছক্কা দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৮৬.২৭। ফলে ১৯.২ ওভারেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় গোল্ডেন নাইটসরা।
IPL’এ নামতে চলেছে KKR-

গত বছর আইপিএলে আজিঙ্কা রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স একেবারেই ছন্দে ছিল না। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে তারা। প্লে অফে পৌঁছাতে না পারায় তীব্র সমালোচনা মুখে পড়েছিল নাইট বাহিনী। ওপেনার হিসেবে সুনীল নারিন (Sunil Narine) থেকে ফিনিশার হিসেবে আন্দ্রে রাসেল (Andre Russell), রিঙ্কু সিং (Rinku Singh)’রা সেইভাবে প্রভাব ফেলতে পারেননি।
অন্যদিকে আসন্ন আইপিএলের মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে বিপাকে পড়েছিল শাহরুখ খানের দল। শেষ পর্যন্ত ভক্তদের দাবি মেনেই তারকা ক্রিকেটারকে বাদ দেয় কলকাতা। এর মধ্যেই চোটের কারণে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana) এবং অনিশ্চিত হয়ে পড়েছেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। তবে সমস্ত সমস্যাকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট বাহিনী। নতুন করে কৌশল তৈরি করছেন কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।