ক্রিকেটারদের আয় ও জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ চিরকালই বেশি। আর সেই তালিকায় এখন অন্যতম আলোচিত নাম শুভমান গিল (Shubman Gill)। ক্রিকেট ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি শুভমান গিলের বিলাসবহুল জীবনযাত্রা এখন সমাজ মাধ্যমে ভাইরাল। মুম্বইয়ের জুহু এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনে তিনি প্রমাণ করলেন, মাঠের বাইরেও তিনি সমানভাবে সচেতন ও পরিকল্পনাবদ্ধ। সূত্রের দাবি, প্রায় ২১ কোটি টাকা খরচ করে তিনি জুহুর তারা রোডে নির্মীয়মান এক বিলাসবহুল আবাসনের ১২ তলার বাসিন্দা হতে চলেছেন। এই আবাসনটি ‘পূজা লুমিনেয়ার’ নামে পরিচিত, যা নির্মাণ করছে ভাশু ভাগনানি এবং তাঁর ছেলে জ্যাকি ভাগনানির সংস্থা।
আইপিএলের আগে নতুন আবাসনে শুভমান গিল

তাঁদের সংস্থা ‘পূজা লেজার অ্যান্ড লাইফস্টাইল’ বহুদিন ধরেই মুম্বইয়ের প্রিমিয়াম হাউজিং প্রজেক্টে কাজ করছে। এই ফ্ল্যাটের মূল্য ২০ কোটি ৭০ লক্ষ টাকা, সঙ্গে স্ট্যাম্প ডিউটি হিসেবে আরও ১ কোটি ২৪ লক্ষ টাকা দিতে হয়েছে তাঁকে। প্রতি বর্গফুটের দাম দাঁড়াচ্ছে প্রায় ৬১,৪৪২ টাকা যা মুম্বইয়ের অন্যতম উচ্চমূল্যের রিয়েল এস্টেট দরের মধ্যে পড়ে। তবে এত বড় বিনিয়োগ করলেও এখনই সেখানে থাকতে পারছেন না শুভমন। কারণ, এই ১৬ তলা আবাসনের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাসে এবং শেষ হওয়ার কথা ২০২৯ সালে। অর্থাৎ অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে তাঁকে নিজের নতুন বাড়িতে ওঠার জন্য।
Read More: চলন্ত গাড়ি থেকে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দিচ্ছেন চাহাল, তার অভদ্রতার ভিডিও চর্চায় !!
শুভমনের এই বাড়িটি শচীন টেন্ডুলকারের আবাসন থেকে কিছুটা দুরেই। শুভমান ও শচীন কন্যা সারা টেন্ডুলকারের সম্পর্কের গুঞ্জন শুনতে পাওয়া যায়। যদিও এখনও পর্যন্ত কেউই সম্পর্কে সিলমোহর লাগায়নি। সম্প্রতি নিজের আবাসনে বেশ কিছু ফটো শেয়ার করেন শুভমান আর ফটোতেই আরসিবির নতুন মালকিন অনণ্যা বিড়লা কমেন্ট করে লিখেছেন “তোমাকে মানিয়েছে।” আর তাঁর এই কমেন্টের পর সমাজ মাধ্যমে গিল ও তাঁর সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে।
🚨 RCB owner Ananya Birla comment on Shubman Gill's latest instagram post. pic.twitter.com/33lUchDLNH
— Ahmed Says (@AhmedGT_) April 10, 2026
অনন্যার মন কেড়ে নিয়েছেন শুভমান

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা সংক্রান্ত খবর শিরোনামে আসার আগেই অনন্যা বিরলা উপস্থিত ছিলেন আহমেদাবাদে গুজরাট টাইটানসের ‘শুভরাম্ভ ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে। এই বিশেষ অনুষ্ঠানে বিড়লা এস্টেটসের পক্ষ থেকে তিনি ঘোষণা করেন যে, আইপিএল ২০২৬-এ গুজরাট টাইটানসের প্রধান স্পনসর হিসেবে যুক্ত হচ্ছে তাঁদের সংস্থা। যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে শুভমান গিল অনন্যা বিরলাকে উপহার দেন একটি স্বাক্ষরিত টিম জার্সি, যা এই নতুন অংশীদারিত্বের সূচনাকে আরও স্মরণীয় করে তোলে।
অন্যদিকে, শুভমান গিলের ক্রিকেট ক্যারিয়ারের কথা বলতে গেলে গত এক বছরে ভারতীয় দলের হয়ে দাপুটে ব্যাটিং পারফরম্যান্স দেখানোর পর ওডিআই ফরম্যাটেও অধিনায়ক হয়েছেন গিল। তবে তাঁর কাছে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবারের আইপিএলে তিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। চলতি আইপিএলে গুজরাট দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়।