আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, আইপিএল ২০২৬’এর (IPL 2026) মঞ্চে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে রীতিমতন বড় সমস্যা তৈরী হয়েছে। দলে যেন একেরপর এক চোটের কালো ছায়া পড়েছে। ২০১২,২০১৪ এবং ২০২৪ সালের আইপিএল চাম্পিয়ন কেকেআর দল এবারের আইপিএলের নিলামের আগে সুপারস্টার ঘটিত একটা টিম তৈরী করেছিল। একেবারেই নতুন করেই দল গঠন করেছিল নাইট রাইডার্স দল। কেকেআর দল আইপিএলের মঞ্চে নতুন কোচ ও সাপোর্ট স্টাফ দের নিয়োগ করে একেবারে নতুন করে দল গঠন করেছিল।
পেস বোলিং সমস্যায় ভূগছে কেকেআর

আইপিএল শুরু হওয়ার আগে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জন্য বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছাড়তে হয়েছে দলকে। তার মতন একজন অভিজ্ঞ পেসারকে ছাড়া কেকেআর সত্যি দুর্বল হয়ে পড়বে। শুধু তাই নয়, হর্ষিত রান ইতিমধ্যেই চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তাছাড়া শ্রীলংকার তরুণ তুর্কি মাতিশা পাথিরানাও গুরুতর চোট পেয়ে শ্রীলঙ্কাতেই রয়েছেন।
Read More: লিঙ্গ পরিবর্তনের পর এবার মাতৃত্বের স্বাদ, যৌনাঙ্গ পরিবর্তনের মাধ্যমে মা হচ্ছেন অনয়া বাঙ্গার !!
পাথিরানা সুস্থ হয়ে উঠলেও ফিটনেস টেস্টে এখনও পাস করতে পারেননি তিনি, এই পরিস্থিতিতে কেকেআরের পেস বোলিং অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তবে আজ সকালেই এক গোপন সূত্রে জানা গিয়েছে তারকা পেসার আকাশদীপও নাকি চোট পেয়েছেন এবং আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এবারের নিলামে আকাশদীপকে ১ কোটি টাকায় দলে শামিল করেছিল কেকেআর। হর্ষিত রানার অনুস্পস্থিতিতে তিনি কেকেআরের যোগ্য পরিবর্তন হতে পারতেন। তবে তার এই চোটের ফলে কেকেআর শিবিরে চিন্তার ভাঁজ নেমে এসেছে।
তারকা পেসার পেলেন গুরুতর চোট

সূত্রের দাবি, গতকাল অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন আকাশদীপ। আঙ্গুলটা ক্ষত হওয়ার কারণেই তাকে আপাতত আসন্ন আইপিলেলের বাইরে থাকতে হবে। আকাশদীপ ইডেন গার্ডেন্সের মাঠ অন্যদের থেকে বেশি ভালো চেনেন। ঘরোয়া ক্রিকেটে বেঙ্গলের হয়ে এই মাঠে একাধিক ম্যাচ খেলেছেন তিনি। সদ্য রঞ্জি ট্রফিতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তবে আকাশদীপকে ছাড়া কেকেআরের পেস বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ঘন ঘন চোটের শিকার হওয়ায় আকাশকে নিয়মিত ম্যাচ মিস করতে হয়েছে – তা সে ভারতের হয়েই হোক বা আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০২২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে চার মৌসুমে তিনি মাত্র ১৪টি ম্যাচে অংশ নিয়ে ১০টি উইকেট নিয়েছেন।