ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাসে অন্যতম সফল দল। তারা এই বছরও ফাইনালে প্রবেশ করার জন্য মরিয়া লড়াই চালাচ্ছে। তারা সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারলেও জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে জয় দিয়ে আবারও দুরন্ত কামব্যাক করেছে। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে জয় তুলে নিতে না পারলে সেমিফাইনালে পৌঁছানোর লড়াই থেকে ছিটকে যাবে ব্লু ব্রিগেডরা। তবে ক্যারিবিয়ানদের পরাজিত করে জয় পাওয়া সহজ নয়। তবে এই ৪ টি বিষয় মাথায় রাখলেই বাজিমাত করবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।
Read More: রিভিউ না নেওয়া নিয়েই ঝড়, বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ !!
চাপের মুখে ভারতীয় দল-

প্রাথমিক গ্রুপ পর্বে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে ভারতীয় দল ট্রফি জয়ের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর বর্তমানে দল অনেকটাই চাপের মুখে পড়ে গেছে। এই ম্যাচে ঈশান কিষাণ (Ishan Kishan), অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে সূর্যকুমার যাদবরা ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। একমাত্র শিবম দুবে (Shivam Dube) ৩৭ বলে ৪২ রান সংগ্রহ করেছিলেন। তবে তা দলের জন্য কার্যকর হয়নি।
৭৬ রানে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) পরাজিত হয়। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ (West Indies vs Zimbabwe Match) ১০৭ রানে জয় তুলে নিয়ে সুপার ৮’এর দৌড়ে অনেকটা এগিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে পরাজিত হলেও ভারতের থেকে ক্যারিবিয়ানরা নেট রান রেটের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। ফলে ভারতকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ রয়েছে শাই হোপদের (Shai Hope) কাছেও।
পরামর্শ দিলেন আকাশ চোপড়া-

ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ হারেনি। এই মাটিতেই তারা ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয় করেছিল। ফলে অনেকটাই চাপের মুখে দাঁড়িয়ে আজ মাঠে নামতে চলেছে ব্লু ব্রিগেডরা। তার আগেই ৪ টি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra)। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় পয়েন্ট ধরে-ধরে আলোচনা করেন।
১) যাই হয়ে যাক চেন্নাইতে শেষ ম্যাচে যে একাদশ ছিল সেই একাদশ রাখতে হবে। কোনো পরিবর্তন করলে চলবে না।
২) অবশ্যই নতুন বলে হার্দিক পান্ডিয়াকে দিয়ে বল করানো উচিত। ছয় নম্বরে বোলিং বিকল্পের সমস্যায় তিনি সহায়তা করতে পারেন। পাওয়ার প্লেতে ২ ওভার হার্দিককে দিয়ে বোলিং করানো দরকার।
৩) বল একটু পুরনো হলে আর্শদীপ সিং (Hardik Pandya)’কে শট বল করতে হবে অফস্টাম্পের বাইরের দিকে। এই ফর্মুলায় দক্ষিণ আফ্রিকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সফলতা পেয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গভীরতা আছে ফলে অবশ্যই উইকেট সংগ্রহ করতে হবে।
৪) প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি উইকেট পরে গেলেও হালকাভাবে নেওয়া যাবে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা দেখেছি ক্যারিবিয়ানরা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ফলে জয়ের আগে পর্যন্ত হালকাভাবে নেওয়া যাবে না একেবারেই।