rahane-to-miss-mumbai-t20-league

আইপিএল ২০২৬ মরশুমে ফের কলকাতা নাইট রাইডার্স (KKR) নিয়ে চর্চা শুরু হয়েছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। নিলামের মঞ্চে সবথেকে বেশি টাকা নিয়ে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কয়েকদিন আগেই প্রতিটি দল তাদের ধরে রাখার তালিকা পেশ করেছে। সেখানে ক্যাপ্টেন হিসাবে ধরে রাখা হয়েছিল অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। রাহানেকে ক্যাপ্টেন হিসাবে দেখানোর পর বেশ প্রশ্ন উঠেছে – সত্যিই কি রাহানে KKR দলকে নেতৃত্ব দেবেন ?

KKR’এর ক্যাপ্টেন হিসাবে বহাল থাকছেন রাহানে

Kkr, ipl 2025
Ajinkya Rahane | Image: Getty Images

সূত্রের দাবি, আসন্ন আইপিএলে কেকেআরের নেতৃত্বে দেখা যেতে পারে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। শান্ত মেজাজ ও কৌশলী নেতৃত্বের জন্য রাহানে বরাবরই দল পরিচালনার ক্ষেত্রে ভরসাযোগ্য নাম। আর সেই কারণেই আসন্ন মরশুমে কেকেআর ম্যানেজমেন্ট আবারও তাঁর কাঁধেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। গত মৌসুমে কেকেআরের অধিনায়কত্ব করেছেন রাহানে। যদিও সেই সময় দল খুব বেশি সাফল্য পায়নি, তবে তাঁর নেতৃত্বে ড্রেসিংরুমের পরিবেশ ছিল যথেষ্ট ইতিবাচক। তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগানো, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার মতন গুমমান রাহানের মধ্যে উপস্থিত। ২০২৫ মরশুমে কেকেআরের পারফরম্যান্স ওঠানামার মধ্য দিয়ে গেছে।

রাসেলকে ছেড়েছে KKR

Andre russell, kkr
Andre Russell | Image: Getty Images

২০২৪ সালে আইপিএল শিরোপা জেতার পর দল ছেড়ে দিয়েছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নিলামের মঞ্চে শ্রেয়সের জন্য মোটা টাকা খরচ করেছিল পাঞ্জাব কিংস (PBKS)। নাইট রাইডার্স কোনো নামি খেলোয়াড়কে সেভাবে দলের অংশ বানিয়ে নিতে পারেনি। তাই মাত্র ১.৫ কোটিতে কেনা অজিঙ্কা রাহানেকে দলের অংশ বানায় ফ্রাঞ্চাইজি। গত মৌসুমে অবশ্য ব্যাট হাতে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিলেন রাহানে। এমনকি চলতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও অসামান্য পারফরম্যান্স করছেন তিনি। আপাতত ৯ ম্যাচে ৪৫.৫৭ গড়ে ৩১৯ রান বানিয়েছেন তিনি। তাঁর এই ফর্মের কথা বিচার করেই তাকে পুনরায় ক্যাপ্টেন হিসাবে বেছে নিতে চায় কেকেআর টিম ম্যানেজমেন্ট। আসন্ন আইপিএলের আগে অন্দ্রে রাসেলকে (Andre Russell) ছেড়ে দিয়েছে কেকেআর। তাই নিলামের মঞ্চে ক্যামেরন গ্রিনকে (Cameron Green) টার্গেট করতে পারে কেকেআর।

Read Also: “হার্দিকের আত্মহত্যা করা উচিত..’, গম্ভীরের অদ্ভুত পরিকল্পনা নিয়ে কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *