IPL শুরুতেই দুঃসংবাদ, গুরুতর চোটে ছিটকে গেলেন KKR অধিনায়ক রাহানে !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) শুরুতেই বড় চমক দেখল ক্রিকেট দুনিয়া। আইপিএলের প্রথম ম্যাচটাই যেন একসঙ্গে বহু চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) সামনে। অধিনায়ক হিসেবে দায়িত্ব, দলের পরাজয়, এবং ব্যক্তিগত চোট – সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়লেন তিনি। গতকাল, কলকাতা নাইট রাইডার্স (KKR) যখন মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে খেলছিল, তখন চার ওভার পর হঠাৎ করেই মাঠে শুয়ে পড়তে দেখা যায় ক্যাপ্টেন রাহানেকে। বোঝা যাচ্ছিল, তাঁর পায়ের পেশিতে টান ধরেছে। ফিজিওর দ্বারা কিছুক্ষণ চিকিৎসার পর তাঁকে মাঠ ছাড়তে হয় এবং পরে আর ফিল্ডিংয়ে নামেননি। এই অবস্থায় দলের নেতৃত্ব দেন ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং (Rinku Singh)। যদিও পরিস্থিতি তখন অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল।

সহজেই কেকেআরের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ শেষে রাহানে নিজের চোট নিয়ে খোলাসা করেছেন। ম্যাচ শেষে বয়ান দিতে তিনি আসলেও তাকে বেশ সমস্যায় দেখা গিয়েছিল। মন্তব্য করে তিনি বলেন, “দুটো পায়েই টান ধরেছিল। এখানে আর্দ্রতা খুব বেশি, সেই কারণেই হয়েছে। তবে এখন ভালো আছি, দ্রুত সেরে উঠব।” ৩৭ বছর বয়সেও তাঁর আত্মবিশ্বাস কিন্তু অটুট। কেভিন পিটারসেন যখন তাকে বয়সের জন্য একটু মজা করেন তখন নিজের ব্যাটিং নিয়ে মজার ছলে বলেন, “আমি এখনও তরুণ!” এই মন্তব্যে চাপের মধ্যেও তাঁর মানসিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায়।

Read Also: “ছেড়ে দে মা কেঁদে বাঁচি..”, রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !!

চোট পেয়ে মাঠ ছাড়েন KKR অধিনায়ক রাহানে

রাহানে
Ajinkya Rahane | Image: Twitter

অধিনায়ক অজিঙ্কা রাহানে ম্যাচের পর স্পষ্টভাবে স্বীকার করে নেন এই হার মেনে নেওয়া কঠিন। তিনি বলেন, “২২০-২২৫ রান যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু আমরা সেটা ডিফেন্ড করতে পারিনি।” তবে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে। বিশেষ করে কৌশলগত কিছু সিদ্ধান্ত, যেমন গ্রিনকে বল না দেওয়া বা নারিনকে দেরিতে আনা, এসব নিয়ে সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গে অজিঙ্কা রাহানে এক বিস্ফোরক মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেন, “এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করুন।” এই একটি বাক্যই ইঙ্গিত দেয়, গ্রিনের বোলিং না করার পেছনে রয়েছে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ বা সীমাবদ্ধতা।

রাহানে অবশ্য পরে বিষয়টি কিছুটা সামলানোর চেষ্টা করেন। তিনি বলেন, “আমরা ভারসাম্য রাখার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি গ্রিন আবার বল করা শুরু করবে।” তবে রাহানে বোলারদের পুরোপুরি দোষ দিতে চাননি। তাঁর মতে, “মুম্বইয়ের ব্যাটিং খুব শক্তিশালী। ওরা দুর্দান্ত খেলেছে।” তাঁর মতে এই হার কেকেআরের জন্য বড় শিক্ষা হতে পারে। বিশেষ করে বোলিং কম্বিনেশন ও ম্যাচ ম্যানেজমেন্ট নিয়ে নতুন করে ভাবতে হবে। কেকেআরের পরের ম্যাচ আগামী ২ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। কেকেআর তাদের পরবর্তী দুই ম্যাচ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই খেলবে।

Read Also: ‘কাছে আসবেন না, সাইড দিন…’, হার্দিক পুত্র অগস্ত্যকে আগলে রেখে ভাইরাল মাহিকার ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *