কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলের ইতিহাসে অন্যতম শক্তিশালী দল। তারা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে গত বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল কলকাতা। প্লে অফেই পৌঁছাতে পারেনি নাইট শিবির। কিন্তু তাও কলকাতা এই তারকা ব্যাটসম্যানকে সামনে রেখেই আগামী মরসুমের জন্য প্রস্তুতি শুরু করেছে। তবে ভক্তরা এর মধ্যেই নতুন অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য আবেদন করছেন। এর মধ্যেই নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করলেন রাহানে।
Read More: ICC-র চাপেই ইউ-টার্ন, ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় PCB !!
KKR’এর হতাশাজনক পারফর্ম্যান্স-

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এই মরসুমে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে গত বছর দলে একাধিক পরিবর্তন ঘটে। আজিঙ্কা রাহানে নাইট বাহিনীদের হয়ে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখালেও অধিনায়ক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হন। লিগ পর্বের প্রথম ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হারের সম্মুখীন হয়েছিল শাহরুখ খানের (Sharukh Khan) দল।
টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে সাত ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় রিঙ্কু সিং (Rinku Singh)’রা। প্লে অফেই জায়গা করে নিতে পারেনি তারা। ওপেনার হিসেবে ব্যর্থ হন কুইন্টন ডি কক (Quinton de Kock) থেকে সুনীল নারিন (Sunil Narine)। মিডল অর্ডারে সবচেয়ে বেশি হতাশ করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ফিনিশার হিসেবে আন্দ্রে রাসেলও (Andre Russell) দলকে আত্মবিশ্বাস দিতে পারেননি। ফলে রীতিমতো সমালোচনার মুখে পড়ে কেকেআর।
নেতৃত্বে ছাড়তে চান রাহানে-

এই বছর আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স একাধিক চমক দিয়েছে। রেকর্ড দামে তারা ক্যামেরন গ্রিনের (Cameron Green) মতো অলরাউন্ডারকে ঘরে তুলেছে তারা। এছাড়াও মাথিশা পাথিরানাকেও (Matheesha Pathirana) জায়গা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) মতো তারকাকে ছেড়ে দিয়েছে দল। এর মধ্যেই আইপিএল থেকে অবসর ঘোষণা করে সরে দাঁড়িয়েছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। তাকে দলে পাওয়ার কোচ হিসেবে দায়িত্ব সামলাতে দেখা যাবে।
তবে নাইটদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই মরসুমেও আজিঙ্কা রাহানে নেতৃত্বের দায়িত্বে থাকবেন। এই সিদ্ধান্ত অনেক মেনে নিতে পারছেন না। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করতে গিয়ে রাহানে এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি লেখেন, “আমার মনে হয় রিঙ্কু সিং এবং ক্যামরন গ্ৰিনের মতো ক্রিকেটারদের কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে আসা উচিত।” ফলে তিনি আর অধিনায়কের দায়িত্বে থাকতে চাইছেন না বলেই এবার নিজের মনোভাব স্পষ্ট করলেন।