"আমার সাফল্যে লোকের জ্বলছে..", KKR'এর ব্যর্থতার মধ্যে আজিঙ্কা রাহানের মন্তব্য চর্চায় !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে জয়ের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত আত্মবিশ্বাস ধরে রাখতে পারিনি দল। বোলিং বিভাগের বিপর্যয়ে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে ব্যর্থ হয় নাইট বাহিনী। লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) তরুণ ব্যাটসম্যান মুকুল চৌধুরী (Mukul Choudhary) চাপের মুখে দাঁড়িয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ফলে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)’রা। এর মধ্যেই এবার নাইট অধিনায়কের মন্তব্য চর্চায় উঠে এল।

Read More: শাহরুখের মূল মন্ত্রে জিতবে KKR, শুরু ভালো না করেও করবে কিস্তিমাত !!

KKR’এর লজ্জাজনক হার-

"আমার সাফল্যে লোকের জ্বলছে..", KKR'এর ব্যর্থতার মধ্যে আজিঙ্কা রাহানের মন্তব্য চর্চায় !! 2
KKR vs LSG | Images: Getty Images

এই বছরও কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কা রাহানেকে সামনে রেখে মাঠে নেমেছে। তারা প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে দুরন্ত লড়াই চালায়। অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে নাইটদের বোলিং আক্রমণ একেবারেই ছন্দে ছিল না। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) এবং র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) সহজে জয় ছিনিয়ে নেন। এরপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষেও মুখ রক্ষা হয়নি বরুণ চক্রবর্তীদের।

ঈশান কিষাণদের (Ishan Kishan) বিপক্ষে নাইটরা ৬৫ রানে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছিল। অন্যদিকে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট করে দুই দলকে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার লখন‌উ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) হারিয়ে কলকাতা ঘুরে দাঁড়াবে বলেই ভক্তরা আশা করছিলেন। অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi), রোভম্যান পাওয়েলের (Rovman Powell) দুরন্ত ব্যাটিংয়ে ১৮২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল কলকাতা।

দ্বিতীয় ইনিংসে বল হাতে লখন‌উকে চাপের মুখেও ফেলেছিল নাইট বাহিনী। ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে বিপক্ষ দল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মুকুল চৌধুরী দলের হাল ধরেন। তিনি একের পর এক ছক্কা হাঁকিয়ে লখন‌উকে ম্যাচে ফিরিয়ে আনেন। এর ফলে শেষ পর্যন্ত ৩ উইকেটে পরাজিত হয় কলকাতা।

রাহানের মন্তব্য ঘিরে চর্চা-

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

দলের ধারাবাহিক ব্যর্থতায় অধিনায়ক আজিঙ্কা রাহানের দিকে প্রশ্ন তুলছেন সমর্থকরা।‌ এছাড়া বিশেষজ্ঞরা উল্লেখ করছেন যে এখুনি নাইট কর্মকর্তাদের নেতৃত্বের দায়িত্ব থেকে রাহানাকে সরিয়ে দেওয়া উচিত। এর মধ্যেই অধিনায়ক সমালোচকদের জবাব দিতে গিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন। রাহানে বলেন, “২০২৩ সাল থেকে আমার ব্যাটিং স্ট্রাইক রেট অন্যতম সেরা ব্যাটিং স্ট্রাইক রেট‌। ফলে যারা আমাকে নিয়ে মন্তব্য করছেন তারা হয়তো খেলা দেখছেন না বা তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।

আমি যে পরিমাণ সাফল্য পেয়েছি তার জন্য মনে হয় তারা আমায় ঈর্ষা করছে। আমি এসব বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নই।” দলের বিপর্যয়ের মুখে রাহানের এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন অনেকে। ফলে সোশ্যাল মিডিয়ায় তিনি রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে ২০২ ম্যাচে ৫১৫৬ রান সংগ্রহ করেছেন। এই টুর্নামেন্টে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১২৫.৬।

Read Also: “হাতে চুড়ি পরে বসে থাকো..”, মুকুলের বিধ্বংসী ব্যাটে জেতা ম্যাচে হার KKR’এর, তীব্র কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *