গতকাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দুই বছর আইপিএলে (IPL 2026) যাত্রা শুরু করেছে। প্রথমেই তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তারা দুরন্ত শুরু করে। অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ব্যাট হাতে আগুনে মেজাজে ছিলেন। সঙ্গে হাল ধরেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)।
তবে শেষ পর্যন্ত রোহিত শর্মা (Rohit Sharma) ও র্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) বিধ্বংসী ইনিংসে শেষ পর্যন্ত মুম্বাই জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচে তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্ৰিন (Cameron Green) বোলিং করেননি। এই বিষয়ে এবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে (CA) কটাক্ষ ছুঁড়ে দিলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
Read Also: “ছেড়ে দে মা কেঁদে বাঁচি..”, রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !!
নাইটদের পরাজয়-

গতকাল ওয়াংখেড়ের মাটিতে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে জ্বলে ওঠেন অজিঙ্কা রাহানে। তিনি ৪০ বলে করেন ৬৭ রান। তার ব্যাট থেকে আসে ৫ টি ছয় এবং ৩ টি চার। এছাড়াও অঙ্গকৃষ (Angkrish Raghuvanshi) ২৯ বলে ৫১ রান করেন। তিনি হাঁকান ৬ টি চার এবং ২ টি ছয়। এর ফলে কলকাতা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করেন মুম্বাইয়ের দুই ওপেনার।
র্যায়ান রিকেলটনের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৮১ রান। রোহিত শর্মা করেন ৩৮ বলে ৭৮ রান। ফলে শেষ পর্যন্ত ৬ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ফলে তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।
ক্যামেরন গ্ৰিনকে নিয়ে মন্তব্য-

এই বছর আইপিএলের আগে অবসর ঘোষণা করেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ফলে তার বদলি ক্রিকেটার খোঁজার জন্য মাঠে নেমে পড়েন কর্মকর্তারা। মিনি নিলামে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ক্যামেরন গ্ৰিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেওয়া হয়। কিন্তু গতকাল এই তারকাকে গুরুত্বপূর্ণ সময় দলের হয়ে বোলিং করতে দেখা যায়নি। সূত্র অনুযায়ী ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা থাকায় এই বছর আইপিএলে গ্ৰিন বোলিং করবেন।
এই বিষয়ে গতকাল ম্যাচ শেষে কার্যত বিরক্ত প্রকাশ করেন অধিনায়ক রাহানে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ক্যামেরন গ্ৰিন কেন বোলিং করেননি এই প্রশ্নটি আমায় না করে অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রশ্ন করা উচিত।” অন্যদিকে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেন, “কলকাতার ম্যানেজমেন্টকে অনেক আগেই বলে দিয়েছি যে আমি এই বছর আইপিএলে বোলিং করতে পারব না। আমি শুধুমাত্র ব্যাটিং করব।”