ক্যামেরায় ধরা পড়তেই রাতারাতি তারকা! বিশ্বকাপেই বদলে গেল আইরা রাওয়াতের জীবন 1

টিম ইন্ডিয়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো খেলে ফেলেছে। ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় দল চাইবে অপরাজিত ভাবে বিশ্বকাপের বাঁকি ম্যাচগুলোতে এগিয়ে যাওয়ার। চলতি বিশ্বকাপের মাঝে বেশ ভাইরাল হয়ে উঠেছে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। আইরা রাওয়াত নামে দক ক্রিকেট প্রেমী বেশ ভাইরাল হয়ে উঠেছেন সমাজ মাধ্যমে। এক রাতের মধ্যে তাঁর জীবন এমনভাবে বদলে যাবে তা কোনোভাবেই ভাবতে পারেননি তিনি। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্যায়ের ম্যাচের পর জীবন বদলে গেল আইরার।

রাতারাতি ভাইরাল আইরা রাওয়াত

ক্যামেরায় ধরা পড়তেই রাতারাতি তারকা! বিশ্বকাপেই বদলে গেল আইরা রাওয়াতের জীবন 2
Aira Rawat | Image: Twitter

মাঠে বসে খেলা উপভোগ করার সময় তোলা কয়েকটি ছবি হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় তিন হাজার থেকে বেড়ে কয়েক লক্ষে পৌঁছে যায়। যেখানে খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সের জন্য আলোচনায় ছিলেন, সেখানে নিজের লুক ও গ্ল্যামারের জন্য নিমেষের মধ্যে ভাইরাল হয়ে উঠেছেন। স্টেডিয়ামে নীল রঙের টি-শার্ট আর সাদা স্কার্ট পরে খেলা দেখেছিলেন তিনি।

Read More: জলের মধ্যে উদ্দাম যৌনতা, গার্লফ্রেন্ডকে নিয়ে হার্দিক পান্ডিয়ার গোপন ফটো ভাইরাল !!

তাকে এই ম্যাচে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া দিতে দেখা যায়। ক্যামেরায় ধরা পড়া মাত্রই সমাজ মাধ্যমে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে ওঠেন তিনি। প্রসঙ্গত, আইরা আগে থেকেই একজন ক্রিকেটপ্রেমী। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই তা বোঝা যায়। তিনি কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli) ও বর্তমান ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বড় ভক্ত। পুরানো এক পোস্টে বিরাট কোহলিকে বিয়ে করার কথাও বলেছিলেন তিনি।

অভিষেকের ফর্ম নিয়ে বাড়ছে চিন্তা

বিশ্বকাপ
Abhishek Sharma | Image: Getty Images

অন্যদিকে, চলতি বিশ্বকাপের মঞ্চে যৌথ ভাবেই লড়াই চালাচ্ছে টিম ইন্ডিয়া। চার ম্যাচেই আলাদা চার জন ম্যাচ সেরা হয়েছেন। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান ও শিবম দুবে আপাতত শেষ চার ম্যাচের হিরো। তরুণ তারকা অভিষেক শর্মা (Abhishek Sharma) যিনি গত ১২ মাসে দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন তিনি কিনা বিশ্বকাপের তিন ম্যাচে ব্যাটিং করার পরেও খাতা খুলতে সক্ষম হননি। দক্ষিণ আফ্রিকার সামনে পরবর্তী ম্যাচে অভিষেক চাইবেন হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পাওয়ার।

Read Also: “কান ধরে ঘরে পাঠিয়ে দাও..”, নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যর্থ হ‌ওয়ার পর সমালোচনার মুখে অভিষেক শর্মা‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *