নট আউটকে আউট দিয়ে নিউজিল্যান্ডকে বাড়তি সুবিধা ICC'র, মার্করামের উইকেট ঘিরে উত্তাল নেটদুনিয়া !! 1

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন একেবারে শেষের দিকে, ইতিমধ্যে প্রথম সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। সুপার এইট মঞ্চে ১ নম্বর গ্রুপে শীর্ষ স্থানে সমাপ্ত করেছিল দক্ষিণ আফ্রিকা  এবং ২  নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে নিউজিল্যান্ড। যে কারণে প্রথম সেমিফাইনালে মুখ্যমুখী হয় দুই দল। কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হয়েছে এই দুই দল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে দ্বিতীয় ওভারেই পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ক্যাপ্টেন এইডেন মার্করাম ও ডিওয়াল্ড ব্রেভিসের মধ্যে ছোট্ট একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে ক্যাপ্টেন মার্করামের আউট ঘিরে শুরু হয়েছে সমাজ মাধ্যমে সমালোচনা।

ভুল আম্পায়ারিংয়ের শিকার মার্করাম

মার্করাম
Aiden Markram | Image: Twitter

অষ্টম ওভারে বোলিং করতে আসেন রোচিন রবীন্দ্র (Rachin Ravindra)। তাঁর ওভারের তৃতীয় বলে মিড উইকেটের অঞ্চলের উপর দিয়ে উড়িয়ে খেলতে গিয়েছিলেন মার্করাম। মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং করা ড‍্যারিল মিচেলের (Daryl Mitchell) হাতে চলে যায়। বলটি ধরার সাথেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অঙ্গভঙ্গি দেখিয়েছিলেন মিচেল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হতে হয় মার্করামকে। আর এই মার্করামের আউট ঘিরে চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যম জুড়ে। অনেকের মতে মার্করামের আউট টা ভুল সিদ্ধান্ত দিয়েছে এবং আম্পায়ার নিউজিল্যান্ডকে বেশি সুবিধা দিচ্ছে বলেও একাধিক ভক্তের দাবি।

চলতি টুর্নামেন্টে বেশ অসাধারণ ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। তবে, আজকের ম্যাচে তাকে যেন সংঘর্ষ করতে দেখা গিয়েছে। ২০ বলে খেলে একটি চার ও একটি ছক্কার বিনিময়ে মাত্র ১৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন অধিনায়ক। মার্করাম আউট হতেই সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে।

Read Also: বাদ হার্দিক-বুমরাহ, আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় ODI দল ঘোষণা করল BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *