PSL'এ খেলবেন না রশিদ খান সহ একাধিক আফগান তারকা, মাথায় হাত পাকিস্তান বোর্ডে !! 1

আইপিএল (IPL 2026) থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার পর ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ক্রিকেটারদের পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। শেষে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র না পাওয়ার পর বিশ্বকাপ থেকে বাদ পড়েছে লিটন দাসরা (Litton Das)।

অন্যদিকে এই আবহে পাকিস্তান ক্রিকেট‌ ভারতের সঙ্গে বিশ্বকাপে ম্যাচ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ পাকিস্তান ক্রিকেটের জন্য খারাপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই এবার পিএস‌এলে (PSL 2026);একাধিক আফগানিস্তান তারকা খেলবেন না বলে খবর সামনে এসেছে।

Read More: ICC-র চাপেই ইউ-টার্ন, ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় PCB !!

PSL’এ নেই আফগান তারকারা-

PSL'এ খেলবেন না রশিদ খান সহ একাধিক আফগান তারকা, মাথায় হাত পাকিস্তান বোর্ডে !! 2
Afghanistan Cricket | Image: Getty Images

আসন্ন পাকিস্তান সুপার লিগ ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে। তার আগেই প্রস্তুতি শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলি। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর এবার এই লিগে সরাসরি সুযোগ পেয়েছেন। তবে আসন্ন পিএসএলে একাধিক আফগান তারকা ক্রিকেটারদের এবার দেখতে পাওয়া যাবে না। সূত্র অনুযায়ী আফগানিস্তানের তালিবান সরকার এবং এই দেশের ক্রিকেট বোর্ড রশিদ খানদের (Rashid Khan) পাকিস্তান সুপার লিগে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি (NOC)।

আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিট রাখা এবং ঘরোয়া ক্রিকেটে তাদের উপস্থিতি নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার আগে অবশ্যই দেশের ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক খারাপ থাকার কারণে পিএস‌এলে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি।

ফলে ২০২৬ আইপিএলে রশিদ খান সহ মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), নবীন-উল-হকের (Naveen Ul Haq) মতো জনপ্রিয় মুখককে পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা যাবে না। এই ক্রিকেটাররা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা তৈরি করেছেন। ফলে তাদের না থাকা পিএস‌এলের (PSL 2026) জৌলুসকে অনেকটাই ফিকে করবে বলে মনে করা হচ্ছে।

হার দিয়ে শুরু বিশ্বকাপের যাত্রা-

বিশ্বকাপ
Afghanistan Cricket Team | Image: Getty Images

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের (AFG vs NZ Match) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে আফগানরা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দলের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে রাহমান‌উল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) রীতিমতো হতাশ করেন। একমাত্র গুলবদিন নাইবের (Gulbadin Naib) ব্যাটিংয়ে লড়াই চালাই আফগানিস্তান। তার ৬৩ রানে ভর করে দল প্রথম ইনিংসে ১৮২ রান সংগ্রহ করে।

এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে টিম শেফার্ট (Tim Seifert) ৬৫ রানের ইনিংস খেলেন। এছাড়াও গ্লেন ফিলিপসের (Glenn PhilIips) ব্যাট থেকে আসে ৪২ রান‌। ফলে কিউই বাহিনী ৫ উইকেটে ম্যাচটি জয়লাভ করে নেয়।

Read Also: IND vs USA: আর্শদীপ-সিরাজের দাপুটে বোলিং, প্রথম ম্যাচেই জয় নিশ্চিত করল ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *