২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর তার আগেই আত্মবিশ্বাসে ভরপুর আফগানিস্তান ক্রিকেট দল। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ঘরের মাঠের সিরিজে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে বড় বার্তা দিয়েছে রশিদ খানের (Rashid Khan) নেতৃত্বাধীন দলটি। এই সিরিজ জয় শুধু ফলাফলের দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও আফগান ক্রিকেটকে অনেকটা এগিয়ে রেখেছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল আফগানিস্তান দল। দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল দলকে। এবারের বিশ্বকাপেও আফগানিস্তান বেশ শক্তিশালী প্রতিপক্ষ হতে চলেছে।
বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে আফগানিস্তান

বিগত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে শক্তিশালী দলগুলোকে হারিয়েছে আফগানরা।২০২৬ সালের বিশ্বকাপে তারা সেই সাফল্যর ধারা বজায় রাখতে চাইবে। আফগানিস্তান ক্রিকেটারদের জন্য ভারত কার্যত দ্বিতীয় ঘরের মতো। দীর্ঘদিন ধরে আইপিএলে খেলার সুযোগ পেয়েছে আফগান দল, তাছাড়া ভারতে একাধিক সিরিজও খেলেছে তারা। এমনকি, ভারতীয় দর্শকরাও আফগান ক্রিকেটারদের সাহসী ক্রিকেট ও লড়াকু মানসিকতার জন্য আলাদা ভালোবাসা দেখিয়ে থাকেন। আসন্ন বিশ্বকাপে আফগানিস্তান বড় শক্তি হয়ে উঠতে পারে।
Read More: “চল নিকাল বেহ%&#@…” পাক ব্যাটসম্যানের উপর মেজাজ হারালেন বৈভব, দিলেন অকথ্য গালি !!
এরই মধ্যে দল নিয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের আভাস মিলেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ২০২৩ সালে ওডিআই ক্রিকেট বিশ্বকাপে আফগান দলের মেন্টর থাকা অজয় জাদেজা (Ajay Jadeja) দাবি করেছেন যে, দীনেশ কার্তিক (Dinesh Karthik) আফগানিস্তান দলের নতুন পরামর্শদাতার কাজ পালন করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে কার্তিক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের ব্যাটিং কোচ ও মেন্টরের দায়িত্বে রয়েছেন। ভারতীয় কন্ডিশন সম্পর্কে তার গভীর জ্ঞান আফগানিস্তানের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে।
গুরুদায়িত্ব পাচ্ছেন দিনেশ কার্তিক

আফগানিস্তানের অভিযান শুরু হবে ৮ ফেব্রুয়ারি, চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কিউইদের পরাস্ত করেছিল আফগানরা। চেন্নাইতে খেলা হওয়ার জন্য বাড়তি স্পিন দেখতে পাওয়া যাবে বলেই আশা করা যাচ্ছে, যে কারণে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আফগানদের কাছে। স্পিন শক্তির প্রয়োগ দেখিয়ে তারা প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে তারা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ১৬ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে আফগানিস্তান। এরপর চেন্নাইয়ে কানাডার বিপক্ষে শেষ ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা।মেন্টর হিসাবে আরসিবির হয়ে দুরন্ত কাজ করেছেন কার্তিক, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কার্তিক আফগানদের তুরুপের তাস হয়ে উঠতে পারেন।